সময় কলকাতা ডেস্ক, ১৬ আগস্ট : আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ। কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসা ও পড়ুয়ারা। এই পরিস্থিতিতে এবার নয়া সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রকের। এবার থেকে কর্মরত অবস্থায় কোনও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হলে ৬ ঘণ্টার মধ্যেই এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দেওয়া হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। এই মর্মে প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শুক্রবার একটি নির্দেশিকাও পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে চিকিৎসক কিংবা কোনও স্বাস্থ্য কর্মীর উপর হামলা কিংবা হিংসার খবর পাওয়া গেলে ছয় ঘণ্টার মধ্যে তা নিয়ে FIR দায়ের করতে হবে কর্তপক্ষকে।
এদিকে, চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে শনিবার দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক মহল। আরজিকরের ঘটনার প্রতিবাদে ২৪ ঘণ্টার জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। আইএমএ জানিয়েছে, শনিবার অর্থাৎ ১৭ অগস্ট, সকাল ৬টা থেকে শুর হবে ধর্মঘট। চলবে রবিবার ১৮ অগস্ট সকাল ৬টা পর্যন্ত। এই ২৪ ঘন্টা গোটা দেশের চিকিৎসকরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কোনও পরিষেবা দেবেন না। আইএমএ স্পষ্ট জানিয়েছে, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এই ধর্মঘট।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ডাক্তারদের সংগঠন আইএমএ বলেছে, ‘ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। কিন্তু ওপিডি-র নিয়মিত কাজকর্ম হবে না এবং ইলেকটিভ সার্জারি (ঐচ্ছিক অস্ত্রোপচার, অর্থাৎ যেগুলি পরে করলেও অসুবিধা নেই) করা হবে না। এমনকী যেখানে যেখানে আধুনিক মেডিসিনের ডাক্তাররা পরিষেবা দেন, সেই সকল সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে।’
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhoshresigned
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !
গ্রেফতার সুশান্ত ঘোষ
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম