Home » Sukhendu Sekhar Roy: দলের বিরুদ্ধে অবস্থানের জের? সুখেন্দু শেখরকে লালবাজারে তলব পুলিশের

Sukhendu Sekhar Roy: দলের বিরুদ্ধে অবস্থানের জের? সুখেন্দু শেখরকে লালবাজারে তলব পুলিশের

সময় কলকাতা ডেস্ক, ১৮ অগস্ট: আর জি কর কাণ্ড নিয়ে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি। ১৪ অগস্ট সামিল হয়েছিলেন অবস্থান বিক্ষোভে। এবার তৃণমূলের সেই সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করল কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করার অভিযোগ। রবিবার বিকেল চারটের সময় লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে সুখেন্দুকে।

আরও পড়ুন: প্রাক্তন অধ্যক্ষের পাশাপাশি নগরপালের গ্রেফতারের দাবি : আরজিকর কাণ্ড ঘিরে শুখেন্দুশেখর -কুণাল সংঘাত

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করার ঘটনা  নিয়ে তোলপাড় গোটা দেশ। এই নারকীয় ঘটনার প্রতিবাদে নাগরিক জীবনে উঠেছে আন্দোলনের ঝড়। প্রত্যেকের দাবি একটাই, ‘দোষীদের শাস্তি চাই, নির্যাতিতার বিচার চাই।’ এই প্রতিবাদে সামিল হয়েছেন সমাজের সব ধরনের মানুষ। ১৫ অগস্ট মধ্যরাত তিলোত্তমা সাক্ষী থেকেছে এক নজিরবিহীন নাগরিক প্রতিবাদের। সমাজ মাধ্যমে এখনও চলছে ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ।একই সঙ্গে সমাজ মাধ্যমে ছড়াচ্ছে গুজবের পাহাড়। গত কয়েকদিন ধরেই ভুয়ো তথ্যের প্রচার রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। শহরের দুজন খ্যাতনামা চিকিত্সককে এই অভিযোগে তলব করা হয়েছে লালবাজারে। এবার তলব করা হল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখার রায়কে।

গত ১৪ অগস্ট যখন নাগরিক প্রতিবাদ বিক্ষোভকে শাসক দলের অন্দরে অনেকে কটাক্ষ করছিলেন, তখন দলের মতের বিরুদ্ধে অবস্থান করতে দেখা গিয়েছিল তাঁকে। বিক্ষোভে তিনি সামিল হয়েছিলেন। পাশাপাশি,শনিবার নিজের সমাজ মাধ্যমে একাধিক প্রশ্ন তুলেছেন বঙ্গ রাজনীতির এই বর্ষীয়ান রাজনীতিবিদ।তিনি লেখেন, “প্রাথমিকভাবে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনাকে আত্মহত্যা বলা হল কেন? ঘটনার তিনদিন পর কেন স্নিফার ডগ দিয়ে তল্লাশি হল?” শুধু এখানেই তিনি থেমে থাকেননি, আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের কাছে আর্জি জানিয়েছিলেন। এবার বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করার জন্য সুখেন্দু শেখর রায়কে তলব করল কলকাতা পুলিশ।

About Post Author