Home » Nabanna Abhijaan: নজরে ২৭-এর নবান্ন অভিযান! রাজপথে অশান্তির আশঙ্কায় বাড়তি সতর্কতা প্রশাসনের, মোতায়েন ৪ হাজার পুলিশ

Nabanna Abhijaan: নজরে ২৭-এর নবান্ন অভিযান! রাজপথে অশান্তির আশঙ্কায় বাড়তি সতর্কতা প্রশাসনের, মোতায়েন ৪ হাজার পুলিশ

সময় কলকাতা ডেস্ক , ২৬ আগস্ট: আরজিকরের ঘটনার প্রতিবাদে রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে মিছিল-আন্দোলন অব্যাহত। পড়ুয়াদের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে প্রায় প্রতিদিনই। এই ইস্যুতে আগামী মঙ্গলবার, ২৭ আগস্ট প্রথম নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। এই আন্দোলনে নাম জড়িয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর ভাইপো এই আন্দোলনের আহ্বায়ক। এই ‘ছাত্র আন্দোলন ‘ সংগঠিত করার আহ্বান  ছাত্রদের স্বার্থ বিরোধী হয়ে উঠছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে ওই সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে, তাতে শুক্রবারই সম্মতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে, ওইদিনই আবার ইউজিসি নেট পরীক্ষা রয়েছে। ফলে ওইদিন নবান্ন অভিযান হলে পরীক্ষার্থীদের সমস্যা হবে। আইন-শৃঙ্খলা নিয়ে সমস্যা হতে পারে বলেও আশঙ্কা রাজ্য পুলিশ-প্রশাসনের। কার্যত সে কারণেই মঙ্গলবার এই নবান্ন অভিযান ঘিরে যাতে আইনশৃঙ্খলা কোনওভাবে বিপন্ন না হয়, সেদিক নজরে রেখে রাস্তায় নামছে অতিরিক্ত প্রায় চার হাজার পুলিশ।

ওইদিন নবান্ন ঘিরে থাকবে ২১ জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার থাকছেন। ১৩ জন এসপি পদমর্যাদার অফিসার। ১৫ জন এডিসিপি বা এসিপি পদমর্যাদার অফিসারও থাকছেন। সেইসঙ্গে থাকছেন ২২ জন এসি বা ডেপুটি এসপি পদমর্যাদার আধিকারিক। থাকছেন ২৬ জন ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার সহ ২ হাজারের বেশি পুলিশ। থাকবে র্যাইফের বিশেষ বাহিনী। নামানো হচ্ছে জলকামান ও ‘বজ্র’। ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি। যে সমস্ত জায়গায় ছাত্রদের আটকানো হবে সেখানে অতিরিক্ত সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, মোট সাতটি জায়গায় থাকছে ব্যা রিকেড। যার মধ্যে নবান্নের কাছে তিনটি বলয়ে ব্যা রিকেড করবে পুলিশ। প্রত্যেকটি ব্যাারিকেডের দায়িত্বে থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার পদপর্যাদার আধিকারিক, একাধিক ডিসি, অ্যা সিস্ট্যামন্ট কমিশনার ও ইন্সপেক্টর।

আরও পড়ুন  CBI: আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সিজিও-তে তলব প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে

পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিমধ্যেই কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে, ‘২৭ অগাস্ট, ইউজিসি(UGC)-র নেট(NET) পরীক্ষার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯.৩০ থেকে ১২.৩০, এবং বিকেল ৩.০০ থেকে ৬.০০ পর্যন্ত। সেদিনই ‘নবান্ন অভিযান’-এর আহ্বান জানিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামক গোষ্ঠী। এই অভিযানের কারণে যাতে কোনও NET পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধেয় না পড়েন, সেই উদ্দেশ্যে রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। কোনওরকম অসুবিধেয় পড়লে অনুরোধ, নিকটবর্তী পুলিশকর্মীর সাহায্য নিন অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন।’

#NabannaAbhijan 

#Nabannacampaign 

#kolkatapolice 

#Latestbengalinews 

About Post Author