Home » বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ! বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি ভাটপাড়ায় , গাড়ি ভাঙচুর বারাসাতে

বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ! বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি ভাটপাড়ায় , গাড়ি ভাঙচুর বারাসাতে

সময় কলকাতা ডেস্ক, ২৮ আগস্ট: বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও মঙ্গলবার নবান্ন অভিযানে আন্দোলনকারীদের উপরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদেই আজ ১২ ঘণ্টার তদন্তের ডাক দিয়েছে বিজেপি। মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, রাজ্য সরকার জানিয়েছে, এই বনধের বিরোধিতা করা হবে। বুধবার সকাল থেকেই বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বনধের প্রভাব পড়েছে জেলায় জেলায়। ১২ঘন্টা বাংলা বনধে সকাল থেকেই বিজেপি কর্মীরা অবরোধে সামিল। বেলা যত গড়াচ্ছে, ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে গোটা পরিস্থিতি।

আরও পড়ুন Nabanna Abhijan: আরজি কর কাণ্ডের প্রতিবাদী আন্দোলন কি হাইজ্যাক? নবান্ন অভিযান-১২ ঘণ্টার বন্ধ সবই কি পূর্ব পরিকল্পিত?

সকাল থেকেই উত্তপ্ত ভাটপাড়া। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংয়ের।

রায়গঞ্জে ধুন্ধুমার হয়ে উঠেছে পরিস্থিতি। পুলিশকে শাড়ি পরানো হবে, এই দাবি তুলে পথে শাড়ি নিয়েই বিক্ষোভ বিজেপির কর্মী-সমর্থকদের। বিক্ষোভকারীদের অভিযোগ, বাড়ি থেকে লোকজন আনা হচ্ছে, জোর করে দোকান খোলানো হচ্ছে।

টালা ব্রিজে অবরোধ বিজেপি কর্মীদের। চলছে গাড়ি ভাঙচুর। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী-সমর্থকরা।

এদিকে, বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধে সকালেই রেল অবরোধ করল বারাসাত জেলা বিজেপি কর্মীরা। রেল লাইনে শুয়ে পড়ে বিজেপি কর্মীরা। বারাসতে চাপাডালি মোড়ে বিজেপির কর্মী-সমর্থকরা জোর করে দোকান বন্ধ করিয়ে দেয়। চলছে গাড়ি ভাঙচুর। মিছিল চলাকালীন ব্রিজের নিচে বেশকিছু দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ সফল করতে তুমুল সংঘর্ষ মালদহে। বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ তৃণমূলের কর্মী সমর্থকদের। দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন  পড়ুয়া-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে মহাত্মা গান্ধী রোডেও ধুন্ধুমার পরিস্থিতি, ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল, জনতার ছোড়া ইটে মাথা ফাটল আইসি চণ্ডীতলার

#Banglabandh

#BJP12hourbandh

#12HourStrikeinWestBengal

#Latestbengalinews

#NabannaAbhijan

About Post Author