Home » UPSC Exam: এই নথি না থাকলে আর বসা যাবেনা UPSC পরীক্ষায়, বিতর্কের মাঝে নয়া নিয়ম কেন্দ্রের

UPSC Exam: এই নথি না থাকলে আর বসা যাবেনা UPSC পরীক্ষায়, বিতর্কের মাঝে নয়া নিয়ম কেন্দ্রের

সময় কলকাতা ডেস্ক, ২৯ আগস্টঃ বিতর্কের আবহেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের! এবার থেকে UPSC পরীক্ষায় বসতেও রেজিস্ট্রেশনের সময় যেমন আধারের তথ্য লাগবে, তেমনই পরীক্ষা ও নিয়োগের সময়ও লাগবে আধার ভিত্তিক ভেরিফিকেশন। এছাড়া পরীক্ষা ও নিয়োগের বিভিন্ন ধাপেও ই-কেওয়াইসি (e-KYC) পদ্ধতিতে প্রার্থীর পরিচয় যাচাই করা হবে। এর আগে গত জুন মাসে বিতর্কের আবহেই ইউপিএসসি-র তরফে ফেসিয়াল রেকগনিশন ও এআই ভিত্তিক সিসিটিভি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

আরও পড়ুন   সন্দীপ ঘনিষ্ঠ ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতেও সিবিআইয়ের হানা, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই তল্লাশি প্রাক্তন সুপারের বাড়িতেও

ইউআইডিএআই(UIDAI)-র নিয়ম ও নির্দেশ মেনেই UPSC এই ভেরিফিকেশন করবে বলেই জানিয়েছে কেন্দ্র। সম্প্রতি পূজা খেড়কর নামক একজন ট্রেনি আইএএস অফিসারের ভুয়ো নথি ও তথ্য দিয়ে ইউপিএসসি পাশ করা এবং প্রতারণা করে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে। তদন্তে জানা গিয়েছিল, পূজা খেড়কর নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ছবি, স্বাক্ষর, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজের পরিচয় গোপন করেছেন।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: ব্যোমকেশ বা ফেলুদার মত পর্যবেক্ষণ শক্তি রয়েছে আপনাদের, নিচের ছবি দুটি থেকে ৫৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে দেখান

এরপরই পূজা খেড়করের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ইউপিএসসি। এমনকী ইউপিএসসি-র তরফে পূজার নিয়োগ বাতিলও করে দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ইউপিএসসি পরীক্ষায় আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, UPSC পরীক্ষায় এবার থেকে ই-অ্যাডমিটের কিউআর কোড স্ক্যান, আধার ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, ফেসিয়াল রেকগনিশন, লাইভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সিসিটিভি সার্ভিসের ব্যবহার করা হবে।

আরও পড়ুন  পড়ুয়া-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে মহাত্মা গান্ধী রোডেও ধুন্ধুমার পরিস্থিতি, ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল, জনতার ছোড়া ইটে মাথা ফাটল আইসি চণ্ডীতলার

আরও পড়ুন  বনধকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী ও অভিষেকের বক্তব্যে উজ্জ্বল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে অনন্য সংগঠক ফারহাদ

#UPSCExam 

#e-KYC 

#UnionPublicServiceCommission 

#UIDAI 

#ইউআইডিএআই 

#Latestbengalinews

About Post Author