Home » গ্রেফতারির একদিনের মধ্যেই এবার সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর

গ্রেফতারির একদিনের মধ্যেই এবার সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর

সময় কলকাতা ডেস্ক, ৪ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সোমবারই গ্রেফতার হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গ্রেফতারির পরেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাধারণ সদস্যপদ খারিজ করেছিল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। এবার গ্রেফতারির একদিনের মধ্যেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করে স্বাস্থ্য ভবনের তরফে সাসপেনশনের কথা জানানো হয়েছে। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অপরাধমূলক কাজের জন্য তদন্ত চলছে তার প্রেক্ষিতেই তাঁকে সাসপেন্ড করা হচ্ছে।

আরও পড়ুন  Optical Illusion: ৫ শতাংশ পাঠক পারবে নিচের ছবি দুটির মধ্যে থেকে মাত্র ৩০ সেকেন্ডে তিনটি পার্থক্য খুঁজে বের করতে, আপনি তাঁদের মধ্যে একজন?

এর আগে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের নাম FIR-এ থাকায় রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের তরফে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করতে পারবেন না সন্দীপবাবু। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের IMA-র সদস্যপদও খারিজের আবেদন জানানো হয়েছে রাজ্যের শাখা সংগঠনের তরফে। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকে নানা চাপে ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে আগেই অধ্যক্ষর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল চিকিৎসক সন্দীপ ঘোষকে। এরপর থেকে যেকটি সংগঠনের সঙ্গে তিনি যুক্ত, তারাও একে একে পদক্ষেপ নিতে শুরু করে। এর আগে অস্থিশল্য বিশেষজ্ঞদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন অর্থোপেডিক সার্জেন সন্দীপ ঘোষকে শোকজ করেছিল। এবার তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হতেই ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়ে দিল, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সাধারণ সদস্যপদ খারিজ করা হল।

উল্লেখ্য, একটানা ১৫ দিন ধরে জেরার পরে সোমবার রাতে সিবিআই-এর হাতে গ্রেফতার হন আরজিকর হাসপাতালের ‘বিতর্কিত’ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ২৪ দিন পরে দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ। ২১ সালের টেন্ডার দুর্নীতিতে সিবিআই গ্রেফতার করল সন্দীপ ঘোষকে। এদিন কার্যত ঘাড় ধরে সিবিআই আধিকারিকরা গ্রেফতার করে সন্দীপ ঘোষকে।

#SandipGhosh 

#HealthDepartment 

#RGkarHospital   

#RGkarPrincipalSandeepGhoshresigned   

#RGkarPrincipalSandeepGhosh    

#RGKARDoctorDeath    

#Latestbengalinews

About Post Author