স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ সেপ্টেম্বর: প্রিমিয়ার লিগের দুরন্ত ফর্মে আর্সেনাল। রবিবার উত্তর লন্ডন ডার্বিতে তারা হারিয়ে দিল টটেনহ্যাম হটস্পারকে। খেলার ফল মিকেল আর্তেতার দলের পক্ষে ১-০। আর্সেনালের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। অন্য একটি ম্যাচে উলভসের বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় পেয়েছে নিউক্যাসেল।
তাকেহিরো তোমিয়াসু ও মিকেল মেরিনো দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। আন্তর্জাতিক বিরতিতে দেশের হয়ে খেলার সময় গুরুতর চোট পেয়েছেন মার্টিন ওডেগার্ড। এই তিনজনকে রবিবার পাননি আর্সেনাল কোচ। কার্ড সমস্যায় ছিলেন না ডেক্লান রাইসও। তাঁদের ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন আর্তেতা। কিন্তু তার ফায়দা তুলতে ব্যর্থ হল স্বাগতিকরা। আক্রমণে প্রাধান্য থাকলেও তারা কাঙ্খিত গোলের দেখা পায়নি। অন্যদিকে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচ জিতে নেয় আর্সেনাল। ১৯৮৮ সালের পর প্রথমবার উত্তর লন্ডন ডার্বিতে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচে জিতল গানার্সরা। ম্যাচের একমাত্র গোলটি করেন গ্যাব্রিয়েল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। কর্ণার থেকে বুকায়ো সাকার বাড়ানো ক্রসে হেড করে গোল করেন তিনি। সেই গোল শোধ করতে পারেনি টটেনহ্যাম।
অন্য একটি ম্যাচে জয় পেয়েছে নিউক্যাসেল ইউনাইটেডও। উলভারহ্যাম্পটনকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছেন এডি হাউয়ির শিষ্যরা। যদিও ম্যাচের প্রথমে গোল হজম করতে হয় তাদের। প্রতি আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মারিও লেমিনা। বিরতির সময় সেই গোলে এগিয়ে ছিল গ্যারি ও’নিলের দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষের দিকে জোড়া গোল হজম করে তারা। ৭৫ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান ফাবিয়ান শার। ৮০ মিনিটে নিউক্যাসলের হয়ে নির্ণায়ক গোলটি করেন হার্ভে বার্নস। বাকি সময়ে গোলটি শোধ করতে পারেনি উলভস। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে নিউক্যাসল ফুটবলাররা।
#Premier League #Arsenal #Tottenham Hotspur #Gabriel Magalhaes #Martin Odegaard


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই