সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বরঃ নারীদের নিরাপত্তার দাবিতে সোচ্চার নাগরিক সমাজ। স্বাধীনতার প্রায় আটাত্তর বছর পরেও এ দেশে নারীরা যে এখনও সম্পূর্ণ সুরক্ষিত নয়, তা চোখে আঙুল দেখিয়ে দিয়েছে আরজি করের নারকীয় ঘটনা। ঘটনার পর থেকে গত একমাসে দফায় দফায় পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। তবে এখন আন্দোলন আর এক আরজি করে থেমে নেই। সমাজের বিভিন্ন প্রান্তে না না পেশায় যুক্ত নারীদেরে সঙ্গে রোজ ঘটে চলা নির্যাতনের বিরুদ্ধেও সরব হওয়ার খবর উঠে আসছে। যার মধ্যে শিরোনামে এখন বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি। আরজি করের দাবদাহেই শেষ কয়েক দিনে টলিপাড়ার একাধিক পরিচালকের বিরুদ্ধে উঠেছে কর্মসূত্রে অভিনেত্রীদের ওপর যৌন হেনস্থার অভিযোগ। এসবরে মধ্যেই এদিন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের একটি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে।
সুরক্ষা বন্ধু কমিটি’র আনুষ্ঠানিক ঘোষণার পরেই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন পরিচালকদের একাংশের বিরুদ্ধে। তিনি বলেছিলেন “টলিউডে ৬০ শতাংশ যৌন হেনস্তার অভিযোগ পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে।” তাঁর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে চাঞ্চল্য। দফায় দফায় বৈঠক করেছে ডিরেক্টর্স গিল্ড। রবিবার সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বরূপ বিশ্বাসকে মানহানির মামলার নোটিস পাঠানো হল। তাঁকে যে নোটিস পাঠানো হয়েছে তাতে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার মাননীয় সদস্য হিসেবে হরনাথ চক্রবর্তী, অঞ্জন দত্ত, অশোক বিশ্বনাথন, পরমব্রত চট্টোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ পালোধি, অদিতি রায়, তথাগত মুখোপাধ্যায়, অপর্ণ সেন, সুদেষ্ণা রায়, সুব্রত সেনদের নাম রয়েছে। ৬৩ জন পরিচালক একজোটে স্বরূপের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছেন। অদূর ভবিষ্যতে আরও বাড়তে পারে অভিযোগকারীর সংখ্যা। আইনি লড়াইয়ে পরিচালকদের তরফ থেকে লড়বেন আইনজীবী সৌমাভ মুখোপাধ্যায় ।
আরও পড়ুনঃ হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের
ডিরেক্টরস গিল্টের আইনি নোটিশ পাওয়ার পর এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানাননি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তবে আইনি মারপ্যাঁচ কাটিয়ে টলিউড পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে তোলা অভিযোগের কী যুক্তি দেন তিনি, তা নিয়ে জল্পনা তুঙ্গে।


আরও পড়ুনঃ
More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?