Home » Saleema Imtiaz: দেশের প্রথম মহিলা আম্পায়ার হিসেবে আইসিসির স্বীকৃতি পেলেন পাকিস্তানের সালিমা ইমতিয়াজ

Saleema Imtiaz: দেশের প্রথম মহিলা আম্পায়ার হিসেবে আইসিসির স্বীকৃতি পেলেন পাকিস্তানের সালিমা ইমতিয়াজ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ সেপ্টেম্বর: সম্প্রতি বড় একটা সাফল্যের মুখ না দেখলেও, বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের অবদানকে অস্বীকার করার জায়গা নেই। ভারতের পড়শি এই দেশ থেকে বিভিন্ন প্রজন্মে উঠে এসেছেন ক্রিকেটের সব দিকপালরা। তবে শুধু ক্রিকেটার নন, উঠে এসেছে অনেক ম্যাচ পরিচালক বা আম্পায়ারও। সেই তালিকায় রয়েছেন সাকুর রানা, রশিদ রিয়াজ থেকে আসাদ রউফরা। তবে প্রত্যেকের মধ্যে মিল একটাই, তাঁরা পুরুষ। বর্তমান সময়ে যখন পুরুষদের পাশাপাশি মহিলারাও অত্যন্ত দক্ষ হাতে ক্রিকেট ম্যাচ পরিচালনা করছেন, তখনও স্বীকৃতি পাওয়া কোনও মহিলা আম্পায়ার পাকিস্তানের ছিল না। এবার সেই অভাব পূর্ণ হল। দেশের প্রথম মহিলা আম্পায়ার হিসেবে স্বীকৃতি পেলেন সালিমা ইমতিয়াজ।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: আপনার মধ্যে থাকা শার্লোক হোমসের পর্যবেক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

পাকিস্তান ক্রিকেটে তৈরি হল নতুন ইতিহাস। আইসিসি স্বীকৃত আম্পায়ারদের তালিকায় জায়গা করে নিলেন ৫২ বছরের সালিমা। ২০০৮ সালে আম্পায়ার হিসাবে সালিমা কাজ শুরু করেছিলেন।দীর্ঘদিন পর আইসিসির স্বীকৃতি পেয়ে রীতিমত উচ্ছ্বসিত ইমতিয়াজ। তিনি জানিয়েছেন, ‘‘এই জয় শুধু আমার একার নয়। এটা পাকিস্তানের প্রত্যেক মহিলা আম্পায়ার এবং ক্রিকেটারের। যাঁরা ক্রীড়া জগতে কিছু করে দেখাতে চান, এই স্বীকৃতি তাঁদের প্রত্যেককে অনুপ্রাণিত করবে।’’

আরও পড়ুন  OPTICAL ILLUSION: মাত্র ১ শতাংশ নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন, আপনিও চেষ্টা করে দেখুন

এখন থেকে দ্বিপাক্ষিক ম্যাচের পাশাপাশি, আইসিসির মহিলাদের প্রতিযোগিতায় তাঁকে স্ট্যাম্পের পিছনে দেখা যাবে। সালিমার ইতিহাস গড়ার দিনে সুখবর রয়েছে ভারতের জন্যও। দেশের দুই মহিলা আম্পায়ার বৃন্দা রাঠি ও নারায়ণন জননীও জায়গা করে নিয়েছেন আইসিসির স্বীকৃত তালিকায়। প্রসঙ্গত, ভারত তথা এশিয়া থেকে প্রথম মহিলা হিসেবে আইসিসির আম্পায়ার প্যানেলে জায়গা করেছিলেন শিবানী মিশ্র।

#SaleemaImtiaz 

#ICCumpirepanel 

#ShivaniMishra

About Post Author