Home » ‘আরজিকর কাণ্ডের তদন্ত প্রক্রিয়া এখন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে’, CBI-র স্ট্যাটাস রিপোর্টে খুশি সুপ্রিম কোর্ট

‘আরজিকর কাণ্ডের তদন্ত প্রক্রিয়া এখন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে’, CBI-র স্ট্যাটাস রিপোর্টে খুশি সুপ্রিম কোর্ট

সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। বিচারের দাবি নিয়ে প্রায় প্রতিদিন রাজপথে নামছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। কিন্তু আরজিকর কাণ্ডের তদন্ত প্রক্রিয়ার সম্পূর্ণ রিপোর্ট না মেলায় ওইদিন শুনানি স্থগিত রাখা হয়। আজ ফের আরজিকর মামলার সুপ্রিম শুনানি শুরু হয়েছে। গোটা দেশের নজর আজ সুপ্রিম কোর্টের দিকে।

আরও পড়ুন    OPTICAL ILLUSION: আপনি কি মেধাবী পর্যবেক্ষক, তা হলে ৩৫ সেকেন্ডে মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি শুরু হয়েছে সকাল সাড়ে ১০টায়। জানা গিয়েছে, আজ জুনিয়র চিকিৎসকদের হয়ে গীতা লুধরার বদলে লড়ছেন ইন্দিরা জয়সিং। সুপ্রিম কোর্টের নির্দেশ মত দ্বিতীয়বার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এদিন রিপোর্ট পড়ে দেখেন তিন বিচারপতি। রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি বলেন, ‘CBI ঘুমোচ্ছে না। ওদের সময় দিতে হবে। এক সপ্তাহে এই তদন্তে শেষ হবে না। আমরা তদন্ত রিপোর্ট দেখেছি। স্ট্যাটাস রিপোর্টে যা বলা হয়েছে তা ভয়াবহ। আমরা উদ্বিগ্ন। যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেছিল, তদন্তে সেগুলি উঠে এসেছে। আরজিকর কাণ্ডের তদন্ত প্রক্রিয়া এখন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে।

আরও পড়ুন  কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ফের বৈঠকের ডাক, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের

এদিকে, এদিন শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল শুনানির সরাসরি সম্প্রচারে আপত্তি জানান। তিনি বলেন, ‘ এটি সংবেদনশীল মামলা।এই মামলার সঙ্গে আবেগ জড়িত আছে। তাই এই ধরনের সংবেদনশীল মামলায় লাইভ স্ট্রিমিং হওয়া উচিত না। লাইভ স্ট্রিমিং করলে আমাদের রেপুটেশন প্রশ্নের মুখে পড়ছে। সমাজ মাধ্যমে ধর্ষণের মতো হুমকি দেওয়া হচ্ছে আইনজীবীদের।‘

#RGkarHospital  #RGkarFormerPrincipalSandeepGhosh  #RGKARDoctorDeath #Latestbengalinews #ChiefJusticeDYChandrachud #SupremeCourt #CBI 

About Post Author