সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বর: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ময়নাতদন্ত রিপোর্ট দেখে অনেকেরই অনুমান, যে অত্যাচারের কথা বলা হয়েছে এবং যেভাবে ধর্ষণ করা হয়েছে, তাতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। যদিও প্রথম থেকেই নির্যাতিতার বাবা-মা দাবি করে এসেছেন, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও নির্যাতিতার সহকর্মী-সহ অনেকেই জড়িত। কলকাতা পুলিশও প্রথম থেকেই সে কথা মাথায় রেখেছে। এবার তরুণী চিকিৎসক খুনের ঘটনায় সল্টলেকের এক হোটেল কর্মীকে তলব করল সিবিআই। ইতিমধ্যেই ওই হোটেলের রেজিস্ট্রার ও সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। সূত্রের খবর, হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য শুনতেই ওই কর্মীকে তলব করা হয়েছে।
আরও পড়ুন হাওড়ার ঘুসুড়িতে ভেঙে পড়ল কাপড়ের গুদামের সিলিং, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ৪ শ্রমিকের
প্রসঙ্গত, তৃণমূলের বিধায়ক তথা আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কল রেকর্ডসের সূত্র ধরেই মেডিক্যাল কলেজের MSVP-কে তলব করা হয়েছিল। সেইসঙ্গে ক্যালকাটা হার্ট রিসার্চ ক্লিনিকেরও এক চিকিৎসককে তলব করা হয়েছিল। ওই কল রেকর্ডসের সূত্র ধরেই আশিস পাণ্ডে নামে এক হাউজস্টাফের নাম প্রকাশ্যে আসে। যদিও সিবিআই জেরায় সুদীপ্ত রায় স্বীকার করেছেন, তিলোত্তমা খুনের ঘটনার পর টিএমসিপি ইউনিটের সভাপতি হিসাবে আশিসকে সেদিন যেতে বলেছিলেন। সিবিআই ইতিমধ্যেই জানতে পেরেছে, গত ৯ আগস্ট সল্টলেকের ওই হোটেলে উঠেছিলেন আশিস কুমার পাণ্ডে। এমনকী ৯ তারিখ সকালে আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি সেখানে উপস্থিতও ছিলেন। ১০ তারিখ সকালেই তিনি ওই হোটেল ছেড়ে দেন। জানা গিয়েছে, আশিস পাণ্ডের গতিবিধি জানতেই হোটেলের ওই কর্মীকে তলব করেছেন তদন্তকারীরা।

এদিকে, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি। আরজিকরে আর্থিক দুর্নীতিকাণ্ডে গত মঙ্গলবার সকাল ৬টা ৪৫ নাগাদ শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের সিঁথির মোড় সংলগ্ন বি টি রোডের বাড়ি ও নার্সিংহোমে হানা দেয় ইডি। এদিন প্রায় ২০ ঘণ্টা ধরে তল্লাশি চলে চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়ি ও নার্সিংহোমে। রাত ২টো নাগাদ দুটি বড় কাগজের বাক্স ও প্রচুর নথি নিয়ে বেরিয়ে যান ইডি-র আধিকারিকরা। তৃণমূলের শ্রীরামপুরের বিধায়ক ও চিকিৎসক সুদীপ্ত রায় আরজিকর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। হাসপাতালের আর্থিক দুর্নীতিতে তাঁর যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।
#RGkarHospital #RGKARDoctorDeath #Latestbengalinews #TrinamoolMLAChairmanSudiptaRoy #CBI


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !