সময় কলকাতা বিনোদন ডেস্ক, ২৩ সেপ্টেম্বরঃ ২০২৫ সালে অস্কারের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করবে কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিজ’ ।‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে সোমবার। খবর পাওয়া মাত্র সমাজ মাধ্যমে উচ্ছাস প্রকাশ করেছেন সিনেমার পরিচালক কিরণ রাও। লিখেছেন, “আমি গর্বিত যে আমাদের সিনেমা ‘লাপাতা লেডিজ’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছে।”

আরও পড়ুনঃ পাঁচ ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ হরিদেবপুরের হস্টেলে, গ্রেফতার এক শিক্ষক সহ দুই
আরও পড়ুনঃ Lionel Messi: আমেরিকা ছেড়ে কি এবার রোনাল্ডোদের সৌদি লিগে মেসি?
সোমবার সুখবর পাওয়ার পর কিরণ রাও দু’পৃষ্ঠার একটি লম্বা লেখা পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম হ্যাডেলে লিখেছেন, “আমাদের ছবি ‘লাপাতা লেডিজ’ অস্কারের জন্য মনোনীত হওয়ায় আমি গর্বিত। এই সম্মান আমাদের গোটা দলের নিরলস পরিশ্রমের ফলাফল। আশা করি, ভারতের মতোই একইভাবে সারা বিশ্বের দর্শকের মনেও ছবিটি জায়গা করে নেবে। আমি মনের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই অস্কারের সিলেকশন কমিটিকে ও তাঁদের সবাইকে যারা আমাদের ওপর বিস্বাস রেখেছেন। এবছর অনেকগুলি ভাল সিনেমা এসেছে, যেগুলি অস্কারে যাওয়ার সমান দাবিদার। তাদের মধ্যে থেকে এই সন্মান পাওয়া সত্যি খুব গর্বের।”
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে এবার তলব নির্মল ঘোষকে, সোমবার সিজিওতে পানিহাটির বিধায়ক
এরপরে কিরণ রাও লাপাতা লেডিজের পুরো টিমকে ধন্যবাদ জানাতেও ভোলেননি। বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন বলিউডের তারকা অভিনেতা তথা প্রযোজক আমির খানকে। তাকে উদ্দেশ্যে লিখেন কিরণ লিখেছেন, “আমির খান প্রোডাকশন এবং জিও স্টুডিওকে তাদের সমর্থন এবং এই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসের জন্য ধন্যবাদ জানাই। আমি সমগ্র কাস্ট এবং ক্রুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, যাদের অসীম প্রতিভা, উত্সর্গ এবং কঠোর পরিশ্রম চলচ্চিত্রটিকে এই জায়গায় এনে দিয়েছে৷
প্রসঙ্গত, কিরণের সিনেমাটিকে অস্কারের তালিকায় আসতে অনেক কঠিন প্রতিযোগিতা জিততে হয়েছে। আগামী বছর অস্কার দৌড়ে নাম লিখিয়েছিল ছিল ২৯টি ছবি। যার মধ্যে ছিল ‘অ্যানিম্যাল’, ‘শ্রীকান্ত’, ‘কল্কি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘জোরাম’, ‘ময়দান’, ‘শ্যাম বাহাদুর’, ‘অ্যাটিকেল ৩৭০’, তামিল ছবি ‘বাজহাই’, মালয়ালম ছবি ‘অট্টম’ এবং চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি জয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। তবে সবাইকে ছাপিয়ে জুরির চোখে মণি হয়ে উঠেছে ‘লাপাতা লেডিজ’।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?