সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বর: আরজি করের আবহেই ফের শিক্ষকের হাতে যৌন হেনস্থার অভিযোগ পাঁচজন ছাত্রীর। দক্ষিণ-পশ্চিম কলকাতার এক অঞ্চলে হরিদেবপুরে একটি লেডিস হস্টেলে নাবালিকা ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানেরই এক শিক্ষকের বিরুদ্ধে। হেনস্থার শিকার মোট পাঁচ জন ছাত্রী। তাদের বাড়ির লোক এ বিষয়ে হস্টেল কর্তৃপক্ষকে জানালে, হোস্টেলের তরফে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সেই হস্টেলেরই শিক্ষক সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রীদের বয়ান নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন: রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে ফের বিরূপাক্ষ, অভীককে তলব সিজিও কমপ্লেক্সে
ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার অন্তর্গত কেওড়াপুর এলাকায়। সেখানে সেন্ট পল্স নামের একটি চার্চে রয়েছে। ওই চার্চের অধীনেই একটি মেয়েদের হস্টেলে থাকে নির্যাতিত পাঁচ নাবালিকা ছাত্রী। হস্টেলেই থাকতেন এক অভিযুক্ত। তিনি হস্টেল পরিচালনার দায়িত্বে থাকা মহিলার স্বামী। সেই সূত্রেই লেডিস হস্টেলে থাকেন তিনি। ওই ব্যক্তিই হস্টেলের পাঁচজন ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন বলে প্রথমে অভিযোগ উঠেছিল। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২২ সেপ্টেম্বর হস্টেলের ছাত্রীদের সঙ্গে অভিভাবকদের দেখা করার দিন ছিল। দেখা হওয়া মাত্র বাড়ির লোকের কাছে পাঁচ ছাত্রী অভিযোগ জানিয়েছেন, অগস্ট মাসে তাঁদের শ্লীলতাহানি করা হয়েছে। আর সেই ঘটনায় জড়িত হস্টেলের ওই হমিলা কর্মীর স্বামি ছাড়াও, তাঁদের ইংরেজি শিক্ষক ও হস্টেলের আরও এক পুরুষ কর্মী।
অভিভাবকরা মেয়েদের কাছ থেকে বিষয়টি জানা মাত্র সরব হয়েছেন। দ্রুত তাঁরা হস্টেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। চার্চের ফাদার দীপেন্দু প্রামাণিক। রবিবার তিনি হরিদেবপুর থানায় অভিযোগও দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্র তদন্ত শুরু করেছে দিয়েছে পুলিশ। ইতিমধ্যে নির্যাতিত পাঁচ ছাত্রীর শারীরিক পরীক্ষাও করা হয়েছে। আপাতত ছাত্রীদের সুরক্ষার স্বার্থের তাদের সংশ্লিষ্ট হস্টেল থেকে উদ্ধার করে পুলিশ একটি হোমে রেখেছিল। তবে এদিন শিশুসুরক্ষা কমিশনের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ইংরেজি শিক্ষক এবং হস্টেলের অপর অভিযুক্ত কর্মচারীকে। হস্টেলের দেখাশোনা ভারপ্রাপ্ত ওই মহিলাকেও হেফাজতে নিয়েছে পুলিশ। তবে তাঁর স্বামীর এখনও নিখোঁজ।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন