Home » তিলোত্তমা কাণ্ডে ফের আইনজীবী বদল! নির্যাতিতার বাবা-মায়ের হয়ে সুপ্রিম কোর্টে লড়তে চলেছেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার

তিলোত্তমা কাণ্ডে ফের আইনজীবী বদল! নির্যাতিতার বাবা-মায়ের হয়ে সুপ্রিম কোর্টে লড়তে চলেছেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার

সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তারই মধ্যে এবার তিলোত্তমা কাণ্ডে ফের আইনজীবী বদল। এতদিন তিলোত্তমার পরিবারের হয়ে লড়ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এবার আইনজীবী বদল করলেন তিলোত্তমার মা-বাবা। আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন আইনজীবী বৃন্দা গ্রোভার। সূত্রের খবর, নির্যাতিতার পরিবারের হয়ে এই মামলা লড়ার জন্য বৃন্দা কোনও পারিশ্রমিকও নেবেন না। আগামী ৩০ সেপ্টেম্বর, সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি রয়েছে।  জানা গিয়েছে, ওই দিনই বৃন্দা গ্রোভার নির্যাতিতার পরিবারের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করবেন। 

আরও পড়ুন          OPTICAL ILLUSION: এই কঠিন ধাঁধার সমাধান করতে পেরেছেন কেবল বিচক্ষণরা, আপনি পারবেন ২৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে?

এ প্রসঙ্গে সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,‘এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, আমি করেছি। বাকিটা ওঁদের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনও বিষয়ই নেই।’

আরও পড়ুন   সন্দীপ ঘোষের নামের পাশে থেকে উধাও ‘সাসপেন্ডেড’ স্টেটাস! এবার রেজিস্ট্রেশন বাতিল নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর তুমুল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৯ জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন আবহাওয়ার আপডেট

উল্লেখ্য, একাধিক মানবাধিকার ও মহিলা-শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন বৃন্দা। শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিতে বিশেষ ভূমিকা রয়েছে তাঁর। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্যও ছিলেন তিনি। ১৯৮৭ সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে ২০০৪ সালের ইসরাত জাহান মামলা, ২০০৮ কন্ধমালে খ্রিস্টান বিরোধী দাঙ্গার মামলাতে লড়েছেন তিনি। তবে, নির্ভয়া কাণ্ডে ২০২০ সালে আসামীর ফাঁসি পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন বৃন্দা।

আরও পড়ুন   OPTICAL ILLUSIONS: প্রখর দৃষ্টিশক্তি দিয়ে ৫০ সেকেন্ড সময়ে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করুন

#Victim’sParentsLawyerChanged  #LawyerBrindaGrover  #RGkarHospital  #RGKARDoctorDeath  #Latestbengalinew #CPIMleaderandlawyerVikasRanjanBhattacharya

 

About Post Author