Home » Emi Martinez: ফিফার শাস্তির মুখে মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ

Emi Martinez: ফিফার শাস্তির মুখে মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ সেপ্টেম্বর: চিত্রগ্রাহককে নিগ্রহকাণ্ডে নির্বাসিত এমিলিয়ানো মার্টিনেজ। দুই ম্যাচের জন্য তাঁকে নির্বাসিত করল ফিফা। আগামী ১০ ও ১৫ অক্টোবর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিরুদ্ধে দুই ম্যাচে লিওনেল স্কালোনি দলে পাবেননা নির্ভরযোগ্য গোলরক্ষককে।

আরও পড়ুন   কলকাতার ছ’টি হাসপাতালের নিরাপত্তায় চালু হল ‘রাত্তিরের সাথী’, দায়িত্বে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারেরা

কী কারণে তাঁকে নির্বাসিত করল ফিফা? জানা গিয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এক চিত্রসাংবাদিককে নিগ্রহ করেন। সেদিন আর্জেন্টিনার ম্যাচ ছিল কলম্বিয়ার বিরুদ্ধে। ম্যাচটি মেসির দল হেরে যায়। তারপরেই এক চিত্রগ্রাহককে ধাক্কা ও চড় মারার অভিযোগ ওঠে মার্টিনেজের বিরুদ্ধে। চিত্রগ্রাহক জনি জ্যাকসন মার্টিনেজের নামে অভিযোগ করেন। ফিফায় নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেও সফল হননি মার্টিনেজ।

কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনাল-সহ নকআউট পর্বে একাধিক ম্যাচে টাইব্রেকারে দলকে রক্ষা করেছেন তিনি। ফ্রান্সের বিরুদ্ধে মেগা ফাইনালে কোলো মুয়ানির শট অনবদ্য দক্ষতায় বাঁচিয়ে দেন। নিঃসন্দেহে প্রতিযোগিতার সেরা গোলরক্ষকের পুরস্কার অর্থাৎ গোল্ডেন গ্লাভস তিনিই পেয়েছেন। কিন্তু মাঠের মধ্যে প্রশংসিত হলেও, মাঠের বাইরের তাঁর আচরণ বিতর্কের জন্ম দিয়েছে। ট্রফি হাতে অশালীন ভঙ্গিতে উদযাপন করেন তিনি। তারই পুনরাবৃত্তি হয় গত কোপা আমেরিকার ফাইনালের পর। কলম্বিয়াকে হারিয়েও একই ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায় মার্টিনেজকে।

About Post Author