সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বর: রাজ্যের একাধিক সংগঠন মঙ্গলবার একত্রিত হয়ে মিছিল করবে শহর কলকাতার বুকে। আরজি কর কাণ্ডের প্রতিরোধে এই মিছিল সংগঠিত হবে। পুজোর আগে এই ধরনের মিছিল করতে নিষেধ করে দিয়েছিল কলকাতা পুলিশ। অনুমতি না পাওয়ায় সরকারি আদালতের দ্বারস্থ হয়েছিল আয়োজকেরা। যার জেরেই এদিন মিছিলের অনুমতি দিল খোদ কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে আন্দোলনকারীদের কর্মসূচি। মঙ্গলবার এই মিছিল হবে ধর্মতলা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত। আয়োজকদের মধ্যে রয়েছেন, যৌনকর্মী, রূপান্তরকামী, রিকশাচালক থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যকর্মী, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের সমর্থকরা ও জুনিয়র ডাক্তারদের কয়েকটি সংগঠন।

আরও পড়ুন: উত্তরবঙ্গে মমতার সফরের মাঝেই বোনাসের দাবিতে ১২ ঘণ্টার বনধের ডাক চা শ্রমিকদের
সোমবার আরজি কর কাণ্ডের সুপ্রিম কোর্টে শুনানির দিনেই কলকাতা হাই কোর্টের আরও একটি রায় গেল আন্দোলনকারীদের পক্ষে। রাজ্যের মোট চল্লিশটিরও বেশি সংগঠন একত্রিত হয়ে আরজি কর কাণ্ডের বিরুদ্ধে একটি মিছিল করার অনুমতি চেয়েছিল কলকাতা পুলিশের কাছে। শহরে যানজট নিয়ন্ত্রণের সমস্যার কারণ দেখিয়ে আন্দোলনকারীদের সেই মিছিল করতে সরাসরি না করে দেয় পুলিশ। আর্জি নিয়ে তাঁরা দ্বারস্থ হয় কলকাতা হাই কোর্টে। এবার আদালত মিছিলের অনুমতি দিল আয়োজকদের। একই সঙ্গে কলকাতা পুলিশকে বিচারক রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন করেছেন, “পুজোর ভিড় পুলিশ কী ভাবে নিয়ন্ত্রণ করে?”
আরও পড়ুন: আইএএস অফিসারের স্ত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় এবার বিক্ষোভ কংগ্রেসের
মামলার শুনানিতে প্রথমেই আদালতকে রাজ্য জানায়, মিছিল করা নিয়ে কলকাতা পুলিশের কোনও আপত্তি নেই, যদি আগে থেকে আয়োজকরা জানিয়ে দেন যে কতজন এই মিছিলে হাঁটবেন। তবে পুলিশ তা নিয়ন্ত্রণ করতে পারবে। উত্তরে আন্দোলনকারীদের আইনজীবীর বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, আয়োজক সংগঠনগুলির পক্ষ থেকে কতজন মিছিলে হাঁটবেন তা তাঁরা বলতে পারে, কিন্তু কতজন সাধারণ মানুষ এই মিছিলে যোগদান করবেন আগে থেকে বলা সম্ভব নয়। দুপক্ষের মন্তব্য শুনে বিচারক রাজর্ষি ভরদ্বাজ কার্যত ফুঁসে উঠেছেন পুলিশের বিরুদ্ধে। তিনি বলেছেন ‘‘দুর্গাপুজোর সময় কলকাতা পুলিশ কি আগে থেকে জেনে যায় কত দর্শক আসবেন? পুজোর সময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামেন। বছরের পর বছর ধরে পুলিশ দক্ষতার সঙ্গে সবটা নিয়ন্ত্রণ করছে। তাহলে এর বেলা পারবে না কেন?


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার, সরব মহুয়া