Home » প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতি, ইডির পর এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতি, ইডির পর এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ১ অক্টবর: নিয়োগ দুর্নীতি মামলায়  আগেই ইডির কাছে গ্রেফতার হয়েছিলেন বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির পর এবার সিবিআই তাঁকে গ্রেফতার বা আইনি পরিভাষায় শ্যোন অ্যারেস্ট করেছে। প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল সিবিআই। সোমবার ব্যাঙ্কশালের বিশেষ আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত আবেদন জানানো করা হয়েছিল। প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অন্য অভিযুক্ত অয়ন শীলকে তদন্তের কারণে হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে বলে দাবি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তবাহিনীর কর্তারা। সেই আবেদন এদিন মঞ্জুর হয়েছে আদালতে।

আরও পড়ুন: ‘কাশ্মীর মাঙ্গে আজদি’ স্লোগানের জেরে তদন্তের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

এই ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো গ্রেফতারী হল তদন্ত চলাকালীন কোন অভিযুক্তকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া। এক্ষেত্রে তদন্ত শেষ হওয়ার আগেই কোনও অভিযুক্তকের বিরুদ্ধে সন্দেহ করা অপরাধের মাত্রা খুবই বেশি হলে তাঁকে গ্রেফতার করা হয়ে থাকে। এদিন সেই প্রক্রিয়া অনুসরণ করেই সিবিআই গ্রেফতার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। 

আরও পড়ুন: Govinda: নিজের বন্দুকেই গুলিবিদ্ধ গোবিন্দা, এখন কেমন আছেন?

আগের বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় এই দুজনকেই গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তখন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের একাধিক জেলায় তাঁর বাড়ি আছে। তার মধ্যে অনেকগুলিতে তল্লাশি চালিয়েছিল গোয়েন্দারা। একটা বাড়ি থেকেও খালি হাতে ফিরতে হয়নি তাঁদের। কোটি কোটি টাকা, সোনা পাওয়া গিয়েছিল পার্থর ফ্ল্যাট থেকে। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অপরাজিতার কাছ থেকেও কয়েক কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তারপর দীর্ঘদিন ধরে ইডির জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিন ফের সিবিআই তাঁকে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করেছে। সঙ্গে হেফাজতে নিয়েছে অয়ন শীলকেও। অয়নের বিরুদ্ধে অভিযোগ, টতিনি আট এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ কোটি টাকা তুলেছিলেন। পুজোর আগে গুরুত্বপূর্ণ তথ্য পেতে দুজনকে জেরা করা হবে বলে জানিয়েছে সিবিআই।

About Post Author