সময় কলকাতা ডেস্ক, ১ অক্টবর: নিজের বন্দুক থেকেই গুলিবিদ্ধ হয়ে জখম বলিউডের কিংবদন্তি অভিনেতা গোবিন্দ। ঘটনা ঘটা মাত্র রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউ-তে রাখতে হয়েছে ‘হিরো নম্বর ওয়ান’-কে। ইতিমধ্যেই অস্ত্রোপচার করে শরীর থেকে গুলি বার করা হয়েছে। শরীরিক অবস্থা একটু স্থিতিশীল হতেই ভক্তদের উদ্দেশ্যে হাসপাতাল থেকে একটি অডিয়োবার্তা দিয়েছেন ‘মহারাজার’ হিরো।

আরও পড়ুন: Antoine Griezman: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ‘দ্যা লিটল প্রিন্স’
অভিনেতার ম্যানেজার সূত্রে জানা গিয়েছে, একটি অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার কলকাতায় আসার কথা ছিল গোবিন্দার। নিজের সুরক্ষার স্বার্থেই একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলবার কাছে রাখতেন তিনি। আজ বিমানবন্দরে রওনা দেওয়ার আগে ভোর ৪:৪৫ নাগাদ সেই রিভলবারটি কোনও ভাবে তাঁর হাত থেকে পড়ে গিয়ে গুলি চলে যায় । গুলিটি সোজা লাগে গোবিন্দারই পায়ে। বছর ষাটেকের এই অভিনেতা রক্তাক্ত অবস্থায়, যন্ত্রণায় লুটিয়ে পড়েন মাটিতে। তৎক্ষণাৎ তাঁকে শহরের একটি নামকরা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রিটিক্যাল উইনিটে শুরু হয় তাঁর চিকিৎসা। অস্ত্র পচার করে গুলি বার করা হলে এখন বিপদমুক্ত গোবিন্দা।
মঙ্গলবার ভক্তদের তাঁর সুস্থতার খবর জানাতে হাসপাতাল থেকেই একটি অডিয়োবার্তা দিলেন তিনি। অডিওতে গোবিন্দাকে বলতে শোনা গিয়েছে, “হ্যাঁ সাবধানতার অভাবে আমার পায়ে একটি গুলি লেগেছিল। সেই গুলি ডাক্তাররা বার করেও দিয়েছেন। আমার মা-বাবা ও পরিবার আশীর্বাদে এখন আমি সম্পূর্ণ বিপদমুক্ত। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।” বিপদ কেটে গেলেও ডাক্তারের নির্দেশ মত আপাতত ৪৮ ঘণ্টা হাসপাতালেই থাকতে হবে তাঁকে। গোটা পরিবার রয়েছে তাঁর সঙ্গে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে