সময় কলকাতা ডেস্ক, ৫ অক্টোবর: এক সংসারে স্বামি-স্ত্রী দুহাতে রোজগার করলে খরচ চালানো সহজ হয়। স্ত্রী শুধু মাত্র সংসার করবেন না প্রয়জনে চাকরিও করবেন স্বামীর সঙ্গে তাল মিলিয়ে, এটা এখন অস্বাভাবিক কিছু নয়। তবে এই সহজ সমীকরণের মধ্যে যদি মাথাচাড়া দেয় সন্দেহ তবেই সর্বনাশ! এই রকমই একটি ঘটনার শিকার মেতে দম্পতি। কাটারির কোপে পূর্ণিমা মেটের দু’হাতের চারটে আঙুল কেটে ফেলেছেন স্বামী প্রদীপ মেটে। এখানেই না থেমে মুখের উপরের পাটির সবক’টি দাঁত দিয়েছেন ভেঙে। সন্দেহের বশেই স্ত্রীকে চাকরি করতে দেবেন না বলে দাবি তুলেছিলেন প্রদীপ। পূর্ণিমা সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করলে স্ত্রীর উপর আক্রমণ করেন স্বামী। এই মামলায়, শনিবার হুগলির চুঁচুড়া আদালত প্রদীপ মেটেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে।

হুগলির পোলবা থানার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পূর্ণিনা। সুগন্ধা এলাকাতেই একটি বি ফার্মা কলেজের হস্টেলে ওয়ার্ডেনের কাজ করেন তিনি। ২০২২ সালের জুন মাসে স্বামী প্রদীপ হঠাৎ চড়াও হন তাঁর উপর। কামদেবপুর স্বাস্থ্যকেন্দ্রের কাছে কাটারি দিয়ে স্ত্রীকে কোপাতে শুরু করেন তিনি। নিজেকে বাঁচাতে মুখের সামনে হাত দিয়ে আঘাত প্রতিরোধের চেষ্টা করতে থাকেন পূর্ণিমা। সেই সময়েই কাটারির আঘাতে হাতের আঙ্গুল কেটে যায় স্ত্রীর। আঙ্গুল বিসর্জন দিয়েও পূর্ণিমা মুখ বাঁচাতে পারেননি। কাটারির আঘাতে উপরের পাটির সবকটি দাঁত পরে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। অশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন পূর্ণিমা। শরীরিক ক্ষততে শুকিয়ে গেলেও টাটকা ছিল মানুষিক ক্ষত। শনিবার চুঁচুড়া আদালত স্বামীকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিলে সেই ক্ষততেও মলম পড়েছে।
অভিযুক্ত প্রদীপ মেটের বিরুদ্ধে ২০২২ সালে মামলা দায়ের করা হলে ২২ নভেম্বর চার্জশিট তৈরি করেন তদন্তকারী অফিসার সুবীর গোস্বামী। কোর্টে তা জমা দিলে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩০৭, ৩২৬ ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। সেই সময় হাসপাতালে মরণাপন্ন পূর্ণিমার বয়ানও নিয়েছিল পুলিশ। এছাড়া মোট ১৫ জনের স্বাক্ষ্যগ্রহণ হয়। শুক্রবারই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া আদালতের বিচারক অরুন্ধতী ভট্টাচার্য। শনিবার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে প্রদীপকে।


More Stories
মদ খাইয়ে আদিবাসী নাবালিকাকে গণ*ধ*র্ষণ
বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালিকা কন্যাকে ধ*র্ষণ করিয়ে বাড়িভাড়া মকুব
মুখ্যমন্ত্রীকে হুমকি, গ্রেফতার ১