সময় কলকাতা ডেস্ক, ৭ অক্টোবরঃ দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই অস্বস্তিতে দিল্লির শাসকদল। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জীব আরোরার বাড়িতে এবার ইডি । আর্থিক তছরুপের অভিযোগে সোমবার সকাল থেকে পাঞ্জাবের লুধিয়ানা-সহ তাঁর একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান চকিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রতারণা করে বিপুল পরিমাণ জমি হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে সংসদের বিরুদ্ধে। আপ সাংসদ একা নন, এদিন হেমন্ত সুদ নামে এক ব্যবসায়ীর বাড়িতেও রেড করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে আপ নেতার বিরুদ্ধে আর্থিক তছরুপির অভিযোগ উড়িয়ে দিয়ে পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য এই সমস্তটাই রাজনৈতিক কারসাজি। তাঁর কথায়, “আমাদের সাফ করে দেওয়ার চেষ্টা চলছে।”

আরও পড়ুনঃ গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
কেন্দ্রীয় তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এদিন আপ সাংসদের দিল্লির বাড়ির পাশাপাশি লুধিয়ানা ও জলন্ধরের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে এজেন্সি। সঞ্জীবের বিরুদ্ধে প্রতারণা করে কোটি কোটি টাকার জমি নিজের সংস্থার নামে করিয়ে নেওয়ার সঙ্গে রয়েছে আরও অভিযোগ। মহাদেব অ্যাপ মামলাতেও সঞ্জীব যুক্ত রয়েছেন বলে দাবি করেছে ইডি। কেন্দ্রীয় বাহিনীর তল্লাশিতে নিজের এক্স হ্যান্ডেলে সাংসদ লিখেছেন, “দেশের আইন কে আমি সম্মান করি, কেন্দ্রীয় বাহিনীর তদন্তে আমি সহযোগিতা করছি। ওনাদের প্রশ্নের সদুত্তরও দেব। তবে বুঝতে পারছি না কী কারণে ইডি আমার বাড়িতে এই রকম তল্লাশি অভিযান চালাচ্ছে।”
আরও পড়ুনঃ গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
সঞ্জীব এক্সে পোস্ট দিয়ে থেমে গেলেও, ফুঁসে উঠেছেন আপ সুপ্রিমো। দলের সাংসদের বাড়িতে তল্লাশি অভিযানের খবর প্রকাশ্যে আসতেই ইডির বিরুদ্ধে সরব হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, “দুর্নীতির বিরুদ্ধে তদন্ত নয়, এই তল্লাশির কারণ আমাদের হেনস্থা করা। আমাদের বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দল উঠেপড়ে লেগেছে। রাজনীতি থেকে আপকে সাফ করে দেওয়াই তাঁদের লক্ষ্য। ঈশ্বর ও দেশের জনতা জানে আমরা নির্দোষ।” একই সুর শোনা গেল দলের আরেক নেতার গলায়। এদিন মণীশ সিসোদিয়া লিখেছেন, “প্রথমে অরবিন্দ কেজরিওয়াল, তারপর আমি এবার ইডি টার্গেট করেছে সঞ্জীব অরোরাকে। কিন্তু কারও বাড়িতেই কিচ্ছু পায়নি ইডি।”


More Stories
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
বিস্ফোরক সাংসদ সুখেন্দু শেখরের ইস্তফা ও পদত্যাগ