Home » জেলে গিয়ে সন্দীপকে জেরা করবে ইডি, অনুমতি দিল সিবিআইয়ের বিশেষ আদালত

জেলে গিয়ে সন্দীপকে জেরা করবে ইডি, অনুমতি দিল সিবিআইয়ের বিশেষ আদালত

সময় কলকাতা ডেস্ক, ৭ অক্টোবরঃ  সিবিআইয়ের পর এবার ইডির কবল থেকে রেহাই নেই সন্দীপের। আরজি কর হাসপাতালে মহিলা চিকিসৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রমান লোপাটের অভিযোগে ইতিমধ্যেই সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ। এবার তাঁকে আরজি করে আর্থিক তছরুপের অভিযোগে জেরা করতে চায় ইডি। সিবিআইয়ের বিশেষ আদালতের কাছে জেলে গিয়ে প্রাক্তন অধক্ষকে জেরা করার আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার অলিপুরের সেই আদালত ইডির আর্জি মঞ্জুর করেছে। শুধু সন্দীপ নন, এই মামলায় ধৃত বিপ্লব সিংহ এবং সন্দীপের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন আফসর আলিকেও জেরা করবে ইডি।

আরও পড়ুনঃ ফের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানা, ষড়যন্ত্র চলছে বলে ফুঁসে উঠলেন অরবিন্দ

আরজি কর কাণ্ডে সিসবিআই তদন্তভার নেওয়ার পরই কলেজের আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসে। যে অনিয়মের মূল পান্ডা ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিন বছরেরও বেশি সময় ধরে আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির সঙ্গে মর্গ থেকে দেহ উধাও করতেন সন্দীপ। এছাড়াও হাসপাতালের জৈব বর্জ্য নিয়েও দুর্নীতির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে! এ বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছিলেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার। সেই মামলার তদন্তে নেমে সিবিআই সন্দীপদের গ্রেফতার করে। পরে স্বতঃপ্রণোদিত ভাবে মামলার তদন্ত শুরু করে ইডি। এই মামলায় সন্দীপের স্ত্রীকেও তলব করেছিল ইডি।

আরও পড়ুনঃ ৫৫ দিনের মাথায় আরজি কর কাণ্ডের চার্জশিট জমা দিল সিবিআই, মূল অভিযুক্তের নাম দেখে কটাক্ষ কুণালের!

সন্দীপের বেলেঘাটার বাড়ি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি করে একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছিল ইডি। যার মধ্যে বেশিরভাগই ছিল গুরুত্বপূর্ণ নথি। কেন্দ্রীয় তদন্তকারীরা জানান, সন্দীপ এবং তাঁর স্ত্রী সঙ্গীতার সম্পত্তি সংক্রান্ত নথি এবং বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইসও বাজেয়াপ্ত করা হয়েছে। স্ত্রীর পর এবার সেই সমস্ত বাজেয়াপ্ত করা নথির ভিত্তিতেই সন্দীপকে জেরা করতে করবে ইডি, তাঁর বিপুল সম্পত্তির উৎস চাইবে তদন্তকারীরা।

About Post Author