স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ অক্টোবরঃ শুরু করেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হয়নি মোহনবাগানের। এক ম্যাচ খেলার প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের। ইরানে খেলতে না যাওয়ার খেসারত দিতে হয়েছে ভারতের ঐতিহ্যশালী ক্লাবকে। এ বার সেই শাস্তি পাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ক্লাব আল নাসের?

আরও পড়ুনঃ Sarfaraz Khan: ইরানি ট্রফি জয়ের নায়ককে বাদ দিয়েই রঞ্জি ট্রফির প্রথম দুম্যাচের দলঘোষণা মুম্বইয়ের
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। প্রতিযোগিতার বি গ্রুপে রয়েছে ইরানের দল এস্টেঘলাল এফসি। যাদের বিরুদ্ধে আগামী ২২ অক্টোবর ম্যাচ রয়েছে রোনাল্ডোদের দলের। তেহরানে গিয়ে খেলতে হবে আল নাসেরকে। সেই ম্যাচ খেলতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। কারণ ইরানের রাজনৈতিক পরিস্থিতি। নিরাপত্তার কারণে অনেক ফুটবলার ইরানে গিয়ে খেলতে চান না। পরিস্থিতির দিকে নজর রাখছে সৌদির ক্লাবটি। তারা আবেদন করতে পারে ম্যাচ পিছিয়ে দেওয়ার। পাশাপাশি ম্যাচটি নিরপেক্ষ কেন্দ্রে আয়োজন করার আবেদন করতে পারে নাসের। এই একই আবেদন করেছিল মোহনবাগানও। তবে ভারতীয় ক্লাবের আবেদন না মঞ্জুর হয়ে যায়। প্রতিযোগিতা থেকে ছেঁটে ফেলা হয় মোহনবাগানকে। তাদের প্রাপ্ত পয়েন্ট গোল সব বাতিল করা হয়।
সৌদি আরবের ক্লাব আল নাসেরে পর্তুগাল, স্পেন, ব্রাজিল, ফ্রান্স-সহ দেশের ফুটবলার রয়েছেন। কিন্তু যুদ্ধ পরিস্থিতির জন্য ইরানে খেলতে না যাওয়ার পরামর্শ দেয় সেই দেশের সরকার। যদি সৌদি আরবের সরকার ইরানে খেলতে যাওয়ার অনুমতি দেয়, সেক্ষেত্রে বিদেশী ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে দল পাঠাতে হবে আল নাসেরকে। কিন্তু এখন তাঁরা দল পাঠায় নাকি মোহনবাগানের মত ইরানে খেলতে না যাওয়ার খেসারত দিতে হয় আল নাসেরকে সেটাই এখন দেখার।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের