Home » রাতে লেডিস টয়লেটে আপত্তিকর অবস্থায় যুবক! চাঞ্চল্যকর পরিস্থিতি বাঁকুড়া মেডিক্যাল কলেজে

রাতে লেডিস টয়লেটে আপত্তিকর অবস্থায় যুবক! চাঞ্চল্যকর পরিস্থিতি বাঁকুড়া মেডিক্যাল কলেজে

সময় কলকাতা ডেস্ক, ১২ অক্টোবর: আরজি কর অবহেই ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রাতে লেডিস টয়লেটে লুকিয়ে ছিলেন এক যুবক। আবশিক ছাত্রীরা শৌচালয় গিয়ে আপত্তিকর অবস্থায় যুবককে দেখে ফেলতেই চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় লেডিস হোস্টেল জুড়ে। রাতে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভও দেখিয়েছেন আবাসিকেরা। তাঁদের অভিযোগ নিরাপত্তায় গাফিলতির ফল এই ধরনের ঘটনা। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ এসে গ্রেফতার করেছে যুবককে। কে এই যুবক? কেন সে মহিলাদের শৌচালয়ে ঢুকে বসেছিল? খতিয়ে দেখতে পুলিশ।

আরও পড়ুন: Chennai Train Accident: করমণ্ডলের স্মৃতি উসকে ফের ট্রেন অ্যাক্সিডেন্ট চেন্নাইয়ে

হোস্টেলের  আবাশিক পড়ুয়া সূত্রে জানা গিয়েছে, বর্তমানে লেডিস হোস্টেলে কয়েকজন হাতে গোনা ছাত্রী রয়েছেন। বাকিরা পুজোর ছুটিতে বাড়ি চলে হয়েছে। এমতবস্থায় শুক্রবার রাতে ওই যুবক নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে ঢুকে আসে লেডিস হোস্টেলে। তারপর সটান উঠে যায় ছাত্রী-আবাসের ওল্ড বিল্ডিং-এর দোতলায়। তারপর অজ্ঞাত কারণেই লেডিস টয়লেটে লুকিয়ে পড়েন তিনি। কিছু ক্ষণ পরে এক ছাত্রী শৌচাগারে গেলে তাঁর চোখে পড়েন যুবক। দেখামাত্রই আতঙ্কে চেঁচিয়ে ওঠেন ছাত্রী। ঘটনাস্থলে লোকজন জড়ো হলে ভয়ে লেডিস টয়েলেটের ভিতর থেকে দরজা আটকে লুকিয়ে ফের পড়েন যুবক। এরপর পুলিশে খবর দিলে, তাঁরা এসে যুবককে টেনে বার করে আনেন। ইতিমধ্যে অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের পরিচয় জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর। পড়ুয়াদের দাবি, হোস্টেলে ফাঁকা পেয়ে কোনও নেতিবাচিক মতলব নিয়েই হোস্টেলে ঢুকেছিল যুবক।

আরও পড়ুন: RG Kar: অনশনের মধ্যেই মধ্যরাতে স্নিগ্ধার বাড়িতে পুলিশ

হস্টেলের আবাসিক চিকিৎসক পড়ুয়া কুনারী অপর্ণা বলেন, ‘‘শৌচালয়ের মধ্যে ওই যুবককে আপত্তিকর অবস্থায় লুকিয়ে থাকতে দেখে আমি আতঙ্কে চিৎকার করতে শুরু করি। আমাদের হস্টেলের মূল ফটকে নিরাপত্তারক্ষী থাকেন। তাঁর নজর এড়িয়ে কী ভাবে ওই যুবক হস্টেলে ঢুকে পড়ল, তা আমরা জানি না। তবে আমরা নিশ্চিত, কোনও কুমতলব নিয়েই হস্টেলে ঢুকেছিল ওই যুবক। এখানে আমাদের নিরাপত্তা নেই বললেই চলে।’’

দু’মাস আগে আরজি করে বাইরে থেকে এক সিভিক ভিলেনটিয়ার ঢুকে পড়ে, ও নারকীয় কাণ্ড ঘটায়। যার জেরে আগুন জ্বলছে গোটা রাজ্যে। পুজোর মধ্যে রব উঠছে আন্দোলনের। এরইমধ্যে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ফের বহিরাগত যুবকের ঢুকে পড়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে হোস্টেল আধিকারিকদের। এই নিয়ে বাঁকুড় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলছেন, ‘‘শুধু মেয়েদের হস্টেল নয়, কোনও হস্টেলেই নিরাপত্তারক্ষী বরাদ্দ নেই। হাসপাতালের জন্য বরাদ্দ নিরাপত্তারক্ষীদের মধ্যে থেকেই এক জনকে হস্টেলের দায়িত্ব দেওয়া হয়েছিল। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকার ফলেই বার বার এমন ঘটনা ঘটছে।’’

About Post Author