Home » ফের গণইস্তফা, কল্যাণী জেএনএম হাসপাতালে ৭৭ জন সিনিয়র চিকিৎসকের ইস্তফাপত্র রেজিস্টারকে

ফের গণইস্তফা, কল্যাণী জেএনএম হাসপাতালে ৭৭ জন সিনিয়র চিকিৎসকের ইস্তফাপত্র রেজিস্টারকে

সময় কলকাতা ডেস্ক, ১৩ অক্টোবর: জুনিয়র ডাক্তারদের সমর্থনে ফের গণইস্তফা রাজ্যের আরও একটি হাসপাতালে। কল্যাণী জেএনএম হাসপাতালের ৭৭ জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিলেন। তাঁদের বক্তব্য মানুষিক ভাবে বিদ্ধস্ত থাকায় কাজ করা সম্ভব নয়। রবিবার হাসপাতালের রেজিস্ট্রারের কাছে এই ইস্তফাপত্র দিয়েছেন সিনিয়র চিকিৎসকেরা। যেখানে ৭৭ জন চিকিৎসকের স্বাক্ষর রয়েছে। যাঁরা আগামীকাল অর্থ্যাৎ সোমবার থেকে আর কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: টি টোয়েন্টিতেও অপ্রতিরুদ্ধ ভারত, গড়ল অবিশ্বাস্য নজির

এদিন সকালেই ইমেল করে হাসপাতালের রেজিস্টারকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় সিনিয়র চিকিৎসকেরা। তাঁদের লিখিতভাবে দেওয়া ইস্তফাপত্রে মোট ৭৭ জন চিকিৎসক স্বাক্ষর করে সম্মতি দিয়েছেন। রেজিস্টারকে দেওয়া সেই পত্রে তাঁরা লিখেছেন, ‘‘৯ অগস্ট আরজি করে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে এবং স্বাস্থ্য সংক্রান্ত ১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তারেরা আমরণ অনশনে বসেছেন। তাঁদের দাবিগুলি যুক্তিযুক্ত। অনশনরত জুনিয়রদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ। ওঁদের এই ভোগান্তি, আমরা বড়রা সহ্য করতে পারছি না। এই পরিস্থিতিতে আমরা মানসিকভাবে বিদ্ধস্ত হয়েছি, তাই কাজ এই অবস্থায় কাজে মন দিতে পারব না। জোড় করে কাজ করতে গেলে, রোগীদের জীবনসঙ্কট তৈরি হতে পারে। তাই আমরা ‘গণইস্তফা’র সিদ্ধান্ত নিয়েছি। যা সোমবার থেকে কার্যকর হবে।’’

আরও পড়ুন: ঢাকার পুজো মন্ডপে পেট্রোল বোমা! নাশকতার অভিযোগে এড়িয়ে যাওয়ার চেষ্টা পুলিশের

আরজি কর কাণ্ডের নির্যাতিতার সুবিচার, এছাড়াও মোট দশ দফা দাবিতে ধর্মতলায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের সমর্থনে সপ্তাহের শুরুতেই প্রথম গণইস্তফার মত পদক্ষেপ নিয়েছিল আরজি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক। তারপর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ-সহ একাধিক হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা ‘গণইস্তফা’ দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে এবার রবিবার গনইস্তফার সিদ্ধান্ত নিল কল্যাণী জেএনএম হাসপাতালের সিনিয়র চিকিৎসকেরা। এদিন তাঁরা ঘোষণা করেছেন একমাত্র জরুরি পরিষেবা চালু রাখবেন তাঁরা। যাতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসা রুগীরা চিকিৎসা পায়। বাকি সব পরিষেবা আপাতত বন্ধ। 

শনিবার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘গণইস্তফা’ আদৌ পদত্যাগ হিসাবে গ্রাহ্য নয়। ব্যক্তিগত ভাবে পদত্যাগ করলে তবেই তা গৃহীত হতে পারে। সেই কথারই জবাব দিয়ে কল্যাণী জেএনএমের সিনিয়র চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়েছেন, আলাপনবাবু আমাদের চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই, সরকারি হাসপাতালে চাকরি না করলেও ডাক্তারেরা না খেয়ে মরবেন না।’’

About Post Author