সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবরঃ আরজি কর কাণ্ডে যুক্ত থাকার সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যাকে ইতিমধ্যে গ্রেফতার করে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ। যা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই দাবি করেছেন এই ঘটনার পিছনে কোনও একজনের হাত নেই। সংগঠিতভাবে এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে। যদিও সিবিআই প্রাথমিক চার্জশিটে শুধুমাত্র সঞ্জয়ের নাম উল্লেখ করেছে। এরইমধ্যে মঙ্গলবার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একাধিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

সিভিক ভলান্টিয়ারদের নিয়ে এদিন রাজ্য সরকারকে একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাসপাতাল এবং স্কুলের মত সংবেদনশীল জায়গায় তাদের নিয়োগ করা যাবে না। তখন রাত্রের সাথী প্রকল্পে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী। তিনি অভিযোগ করেন এই প্রকল্পে সিভিক ভলান্টিয়ার নিয়োগের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। যদিও রাজ্য সরকার এই অভিযোগকে অস্বীকার করেছে। তাদের দাবি, প্রাইভেট সিকিউরিটি এজেন্সিস রেগুলেশন অ্যাক্ট, ২০০৫ এর নিয়ামানুসারে চলেছে নিয়োগ প্রক্রিয়া। আইনজীবী করুণা নন্দীর সওয়াল শুনে রাজ্য সরকারকে সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। যদিও তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের কাজে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে চায় না। প্রধান বিচারপতি জানিয়েছেন, রাজ্য সরকার হলফনামা দেওয়ার পর এ বিষয়ে বিবেচনা করা হবে।
কী থাকবে হলফনামায়?
কোন পদ্ধতিতে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ হচ্ছে, কে তাদের নিয়োগ করে, কোন আইনে তাদের নিয়োগ করা হয়, সিভিক ভলান্টিয়ারদের বর্তমান সংখ্যা কত, কোথায় তাদের নিয়োগ করা হচ্ছে-সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।


More Stories
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি