বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২১ অক্টোবরঃ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালন হয় করওয়া চৌথ উৎসব। বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু করতে এই উৎসবে সামিল হন। গোটা দিন উপবাস করেন তাঁরা। বিশেষ করে উত্তর ভারতে খুব জাঁকজমক করে পালিত হয় করওয়া চৌথ। রবিবার অর্থাৎ ২০ অক্টোবর পালিত হল এ বছরের উৎসব। এই দিনে মহিলারা সকাল থেকেই শৃঙ্গার করে নির্জলা উপবাস করেন। সন্ধ্যা বেলায় কাঠ ও মাটির পাত্র দিয়ে পুজো করা হয়। রাতে চাঁদ দেখে উপবাস ভাঙেন তাঁরা। প্রতিবছরের মত এ বারও এই উৎসবে সামিল হলেন বলিউডের তারকারা।

রীতি মেনে করওয়া চৌথ পালন করেন ক্যাটরিনা কাইফ। আড়াই বছর হল সহকর্মী ও অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। যিনি জন্মসূত্রে বিদেশী। কিন্তু অতি কমসময়ের মধ্যেই ঘোরতর সংসারী হয়ে উঠেছেন ক্যাট। এ বছরের করওয়া চৌথের পোস্টে যদিও স্বামী ভিকি কৌশলের সঙ্গে শাশুড়ির সঙ্গে বেশি ছবি পোস্ট করেছেন। করওয়া চৌথে আর পাঁচজন বলিউড সুন্দরী যখন স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেন, সেখানে ক্যাটরিনা তাঁর শাশুড়ি ভিনা কৌশলের সঙ্গে ছবি পোস্ট করেন। পোস্টে দেখা যাচ্ছে, অভিনেত্রী কখনও শাশড়ির পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছেন, তো কখনও বউমা ক্যাটরিনার গাল ছুঁয়ে আদর করছেন ভিকির মা। আর বউমা-শাশুড়ি জুটির এমন ভাব-ভালোবাসা দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত হন। অন্যদিকে মা আর স্ত্রীয়ের ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করেন ভিকিও। সব মিলিয়ে রবিবার রাতে করওয়া চৌথের দিন সপরিবারে জমিয়ে সময় কাটিয়েছে কৌশল পরিবার।
আরও পড়ুনঃ FC Barcelona: গাভির প্রত্যাবর্তন, লেভানডস্কির নজির, সেভিয়ার বিরুদ্ধে দাপুটে জয় বার্সেলোনার
অন্যদিকে পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করে এখন মার্কিন নিবাসী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু বলিউডের পিসি এখনও মনে প্রাণে ভারতীয়। তাই ভারতীয় সংস্কৃতি মেনে দূরদেশেই করওয়া চৌথ পালন করলেন বরফির অভিনেত্রী। নিকও হয়ে উঠেছেন পুরোপুরি ‘সংস্কারি জামাই’। গৃহিণীর থেকেও নাকি অনেক বেশি নিষ্ঠা মেনে পুজোপাঠ করেন নিক। একটি সাক্ষাৎকারে স্বামীর গোপনকথা জানিয়েছিলেন প্রিয়াঙ্কা নিজেই। এ দিন স্বামীর দীর্ঘায়ু কামনা করে উপবাস করেছিলেন বলিউডের অভিনেত্রী। মার্কিন মুলুকের রাতের আকাশে চাঁদ দেখে তবেই স্বামীর হাত থেকে জল পান করে উপোস ভাঙেন। সাজপোশাকেও ভারতীয় সংস্কৃতি অনুযায়ী লালের ছোঁয়া। পরনে লাল হাউসকোট। মাথায় লাল ওড়নাও চাপাতে ভোলেননি অভিনেত্রী। সেই মিষ্টি মুহূর্ত নেটপাড়ায় নিজেই ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবি দেখে দূর থেকেই ‘সংস্কারি’ মেয়ে-জামাইকে আশীর্বাদ করলেন মধু চোপড়াও।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র