সময় কলকাতা ডেস্ক, ২৪ অক্টোবর : দানার হানা। দানার আতঙ্ক ক্রমেই প্রবল থেকে প্রবলতর। সন্ধ্যে পড়তে না পড়তেই দীঘা সহ পূর্ব মেদিনীপুরে শুরু হয়ে যায় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে হাওয়া। উপকূলে যেরকম ঝোড়ো হওয়ার সময় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি, তেমনই কলকাতা সহ ভিজছে শহরতলী। হাওয়া ধীরে ধীরে ঝড় হয়ে বিধ্বংসী রূপ নিতে পারে এমনটাই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। আর দানা আরও কাছে এগিয়ে এসেছে যা রাতের আগেই ক্ষয়ক্ষতির কারণ বয়ে নিয়ে আসতে পারে। ২৪ ঘন্টার হেল্পলাইন চালু করা হয়েছে। এদিন রাতে নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রী। মনিটারিং করবেন ঝড়ের পরিস্থিতি। উদ্ধারকারী দল কাজ করবে রাতভর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,‘ল্যান্ডফল না হওয়া পর্যন্ত আমি, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব নজর রাখবেন।’ সব মিলিয়ে প্রস্তুত প্রশাসন। আবহাওয়া দফতরের আগাম সম্ভাব্য বার্তা অনুযায়ী, ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে বয়ে চলা দানা কতটা প্রবল রূপ নিতে পারে সেটাই এখন দেখার ।
আরও পড়ুন ধূপগুড়ি থানার কালীপুজো : মায়াবী কাঁঠাল গাছের অলৌকিক ফলের নৈবেদ্য


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির