সময় কলকাতা ডেস্ক, ২৫ অক্টোবর: সম্প্রতি প্রয়াত বাবা সিদ্দিকীর পুত্র জিশান এবার আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন অজিত পওয়ারের এনসিপিতে। মুম্বইয়ের রাস্তায় সম্প্রতি খুন হয়েছেন অজিত পন্থী বর্ষীয়ান নেতা বাবা সিদ্দিকী। ঘটনায় পুলিশের কাছে গ্রেফতার হওয়া এক দুষ্কৃতীর থেকে জানা যায়, বাবা সিদ্দিকীর ছেলে জিশানকেও মারতে চেয়েছিল তাঁরা। তাঁর পর থেকেই জিশানকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তার এক মাস আগেই শোনা গিয়েছিল এনসিপিতে যোগদান করবেন বাবার ছেলে। শুক্রবার অনুষ্ঠানিক ভাবে সেই অজিত ব্রিগেডে শামিল হলেন তিনি।
আসন্ন বিধানসভায় জিশান তাঁর পরিচিত কেন্দ্র রাজ্যের সদর শহর মুম্বইয়ের বান্দ্রা-পূর্ব থেকেই লড়বেন। দলীয় নিয়ম ভঙ্গ করে গত বিধান পরিষদের নির্বাচনে বিজেপি জোটের নেতাকে ভোট দিয়েছিল সিদ্দিকী পুত্র। সেই জন্যে চলতি বছরের আগস্ট মাসে কংগ্রেস জিশানকে সাসপেন্ড করেছিল। তারপর কিছুদিন চুপ ছিলেন জিশান। আনুষ্ঠানিকভাবে দল বদল করেননি তিনি। গত ফেব্রুয়ারিতে বাবা সিদ্দিকি কংগ্রেস ছেড়ে এনসিপিতে যোগ দিলে, এবার বাবার মৃত্যুর পর ছেলেও একই রথে সওয়ার। একদা মুম্বই যুব কংগ্রেসের সভাপতি ছিলেন জিশান। ২০১৯ সালে মহারাষ্ট্রের বিধানসভার ভোটে প্রথম বার প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেই জয়ী হয়েছিলেন বান্দ্রা-পূর্ব কেন্দ্র থেকে। যে কেন্দ্রের বিধায়ক ছিলেন সেখান এনসিপি তাঁকে সেই কেন্দ্রের টিকিট মাস্টারস্ট্রোক খেলেছে, মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: Washinton Sundar: পুণেতে ‘সুন্দর’ প্রত্যাবর্তন ওয়াশিংটনের, নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ ২৫৯ রানে
উল্লেখ্য, পুত্র জিশানের বান্দ্রা-পূর্ব দফতরের সামনেই খোলা রাস্তায় ১২ অক্টোবর খুন হয়েছিয়েন বাবা সিদ্দিকী। আততায়ীরা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল তাঁকে। তাঁদের মধ্যে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত গুরমেল সিংহ এবং ধরমরাজ কাশ্যপকে জেরা করে পুলিশ জানতে পারে তাঁরা লরেন্স বিষ্ণোই গ্যাঙের সদস্য। তবে হত্যাকাণ্ডের মূল শুটার শিবকুমার গৌতম এখনও অধরা।


More Stories
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের