Home » আমরা সবাই : কৈলাসের মানস সরোবর

আমরা সবাই : কৈলাসের মানস সরোবর

পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন, সময় কলকাতা, ২৭ অক্টোবর : বাইরে তুষারের ধবল শৃঙ্গ, ভেতরে তুষারে মোড়া সরোবর।  পর্বত ট্রান্সহিমালয়ের কৈলাস পর্বতমালা। চিনের তিব্বতের  এনগারি প্রিফেকচারের পর্বত কৈলাস ।  কাছেই মানস সরোবর ও রাক্ষসতাল হ্রদ। আলোর উৎসবের মরশুমে কৈলাসের মানস সরোবর দেখতে তিব্বত যেতে হবে না বারাসাতবাসীকে। বারাসাতের “আমরা সবাই” পুজো কমিটি এবার কালীপুজোয় তুলে ধরছে কৈলাসের মানস সরোবর। চোখের সামনে বাস্তবের অনুকরণে আশ্চর্য রূপ নিয়ে হাজির ট্রান্সহিমালয়।

বারাসতের কালীপুজোর খ্যাতি বঙ্গ জুড়ে ।অষ্টম বর্ষে পা দিয়েছে বারাসাতের অন্যতম কালীপুজো আমরা সবাই। বয়সে নবীন হলে কী হবে, জন্মলগ্ন থেকেই সাড়া ফেলেছে “আমরা সবাই”।  “আমরা সবাই ” সে অর্থে কোনও ক্লাবের নাম নয়, এ একটি উৎসবকালীন উদ্যোগের নাম।  বারাসাতবাসী একবাক্যে এই সঙ্ঘের পুজোকে অরুণ ভৌমিকের পুজো বলেই জানে। বারাসাতের দাপুটে তৃণমূল নেতা এবারের পুজো ভাবনা, শিল্প ভাবনা, মণ্ডপ সজ্জা সহ বিবিধ বিষয়কে পরিচালনা করছেন। প্রতিবার যিনি এই পুজোর দায়িত্বে থাকেন তিনি অসুস্থ থাকায় বাড়তি দায়িত্ব ঘাড়ে নিয়েছেন অরুণ ভৌমিক। তিনি জানালেন, সাধারণ মানুষ আর্থিক ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিব্বত যেতে পারে না, তাঁদের জন্য এবারের কৈলাসের মানস সরোবর প্রয়াস।

সঠিক সময় পুজোর রূপায়ণ করতে এবছর পুজো কমিটির বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক দুর্যোগ। এই বাধাকে হার মানিয়ে  “আমরা সবাই” পুজো কমিটি দর্শকদের সেরা পুজো উপহার দিতে চায়। পুজোপ্রস্তুতির শেষ লগ্নে বারাসাতের বিগ বাজেটের অন্য সব পুজোকে হার মানিয়ে ইতিমধ্যেই দর্শকদের নজর টানার প্রতিশ্রুতি রাখছে বারাসাতের অন্যতম সেরা পুজো “আমরা সবাই”। আলোর উৎসবে অরুণ ভৌমিকের শিল্প ভাবনার ফসল আসমান্য মণ্ডপ সজ্জা, মন্ডপের ভেতরে  তুষারের ছোঁয়া এবং অসামান্য আঙ্গিকে কালীমূর্তি :আমরা সবাই’য়ের কালীপুজোকে অন্য মাত্রা দিতে চলেছে।।

আরও পড়ুন  বারাসাতের কালীপুজো : বারাসাত পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের লক্ষ্

About Post Author