পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ২৯ অক্টোবর : “কি দিয়ে পুজিব মাগো চরণ তোমার” ভক্ত ও সাধক চিরকাল শক্তির আরাধনায় নিবেদিতপ্রাণ থেকেছেন।যুগে যুগে সনাতনী পুজো ভাবনার সর্বজনীন আয়োজনে এসে মিশেছে দেশ-বিদেশের স্থাপত্য,সৌধ,প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যায়ন। উৎসবের সময় সমাগত। কালীপুজোর শহর বারাসত তার সর্বজনীন শ্যামাপুজোর আয়োজনে বারবার নতুনত্বের বন্দনা করেছে। বারাসাতের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা পুজো কমিটি বিদ্রোহীও দুবাই ডাউনটাউন ফুটিয়ে তুলে নতুনত্বের দিশারী ।
আরও পড়ুন আমরা সবাই : কৈলাসের মানস সরোবর
বারাসাতের খ্যাতনামা বিদ্রোহী পুজো কমিটি এবার তাদের পুজো ভাবনার রসদ জোগাড় করেছে মধ্যপ্রাচ্য থেকে। উন্ম আল তারিফ যার বর্তমান নাম দুবাই ডাউনটাউন, তার মিশেল তারা ঘটিয়েছে তাদের পুজো ভাবনায় । বুর্জ খালিফার নাম যারা জানেন তাদের কাছে ডাউনটাউন দুবাই খুব অপরিচিত নাম নয়। এখানে রয়েছে বিভিন্ন উচ্চমানের আঞ্চলিক স্থাপত্য শৈলী। বিনোদন, শিল্প ও স্থাপত্য মিশে গিয়েছে ডাউনটাউনে। ডাউনটাউন দুবাই-এ অ্যাড্রেস ডাউনটাউন , ভিদা ডাউনটাউন, এবং আল মঞ্জিল ডাউনটাউনের মত উচ্চমানের হোটেল রয়েছে আর ডাউনটাউন দুবাইকেই ৫৮ তম বর্ষে তাদের মন্ডপে ফুটিয়ে তুলেছে বিদ্রোহী । আলোর রোশনাইয়ে ভেসে যাওয়া ডাউনটাউন বা সাবেকি উন্ম আল তারিফের তারিফ দর্শকরা করবেন- এ বিষয়ে প্রত্যয়ী পুজো উদ্যোক্তারা। পুজোর অন্যতম উদ্যোক্তা মানিক দত্ত জানিয়েছেন, প্রকৃতি বাধ সাধলেও তারা সঠিক সময় দর্শকদের উপহার দেবেন তাদের শিল্পভাবনাসমৃদ্ধ শ্যামাপুজোর আয়োজন।।
আরও পড়ুন Kali Pujo 2024: কালীপুজোয় মাটির প্রদীপ জ্বালানোর রীতি সর্বজনীন, তবে কেন প্রচলিত এই প্রথা? জেনে নিন …


More Stories
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
দেবীপ্রতিমা তৈরীর মাটি সংকট কাটল মুখ্যমন্ত্রীর উদ্যোগে
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা