Home » Ayushman Bhava: আয়ুষ্মান ভবঃ নিয়ে কটাক্ষ কেজরীর, তাঁর কথায় ‘এর থেকে রাজ্যের প্রকল্প ভালো’

Ayushman Bhava: আয়ুষ্মান ভবঃ নিয়ে কটাক্ষ কেজরীর, তাঁর কথায় ‘এর থেকে রাজ্যের প্রকল্প ভালো’

সময় কলকাতা ডেস্ক, ৩০ অক্টোবর: মঙ্গলবার আয়ুর্বেদ দিবসে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভবঃ প্রকল্প চালু করেছেন। তবে সেই প্রকল্পের আওতায় নেই বাংলা ও দিল্লি। মোদির অভিযোগ রাজনৈতিক অসহযোগিতার জন্যই এই ফল হয়েছে মমতা ও কেজরির সরকারের। তৃণমূলে তরফে মোদির সেই বক্তব্যের জবাব কালই দিয়েছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। আজ, বুধবার মোদিকে জবাব দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল।

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড বারাসত সংলগ্ন বাদু বাজারের কারখানায়, আশঙ্কা জনক অবস্থা একাধিক শ্রমিকের

এদিন সমাজ মাধ্যমে একটি পোস্ট করে কেজরী বললেন, ‘‘দিল্লি সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প যে কেন্দ্রীয় যোজনার চেয়ে অনেক বেশি কার্যকর, রিপোর্ট দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ইতিমধ্যেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে বেশ কিছু অনিয়ম চিহ্নিত করেছেন। এই প্রকল্পের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের কাছে কোনও তথ্যই স্পষ্ট নয়। এই প্রকল্প সীমিত কিছু মানুষকেই সুবিধা দেবে। তবে আমাদের রাজ্যে প্রচলিত প্রকল্পের আওতায় আছেন সকলেই।’’

আরও পড়ুন: Salman Khan: ফের খুনের হুমকি সলমনকে, মুম্বই ট্র্যাফিক পুলিশ মারফত এল হুঁশিয়ারি বার্তা

প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’-এ একটি কর্মসূচিতে মোদী গিয়েছিলেন। সেখান থেকেই তিনি কেন্দ্র সকারের নয়া প্রকল্প আয়ুষ্মান ভবঃ চালু করেছেন। এই প্রকল্পের আওতায় ৭০ বছরে উর্ধে বয়স যে সমস্ত প্রবীণ নাগরিকেরা আছেন, তাঁরা বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পাবেন। যদিও এই প্রকল্পের যাবতীয় সুবিধা থেকে থেকে বাদ পড়বে পশ্চিমবঙ্গ ও দিল্লি। দুই রাজ্য। মোদির এই সিদ্ধান্তকে কটাক্ষ করে কালই কুণাল ঘোষ বলেছিলেন, “বাংলায় স্বাস্থ্যসাথী থাকতে কোনও আয়ুষ্মান ভবঃ প্রয়োজন পড়বে না রাজ্যের মানুষের।” পাশাপশি মোদির মমতার বিরুদ্ধে তোলা রাজনৈতিক অসহযোগিতার অভিযোগকেও উড়িয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র।

About Post Author