সময় কলকাতা ডেস্ক, ৩০ অক্টোবরঃ এক সপ্তাহে দুবার খুনের হুমকি বলিউডের মহাতারকা সলমন খানকে। গত মঙ্গলবার জিশান সিদ্দিকির সঙ্গে সলমনের কাছেও এসেছিল উড়ো ফোন। যেখানে তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছিল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। এদিন ফের একই হুমকি পেল অভিনেতা। এবার মুম্বই ট্র্যাফিক পুলিশ মারফত সেই বার্তা দিল দুষ্কৃতী। ট্রাফিকের কাছে পাঠানো সেই বার্তায় দাবি করা হয়েছে, সলমন দু’কোটি টাকা না দেন, তবে তাঁকে খুন করা হবে! পুলিশের সন্দেহ এই বার্তা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কেউ পাঠিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ট্র্যাফিক পুলিশের কাছে সলমন খানকে খুনের হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়। যেখানে অভিনেতার প্রাণের বদলে দু’কোটি টাকা দাবি করেছে দুষ্কৃতীরা। মুম্বইয়ের ওরলিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা রুজু হয়েছে।কোন উৎস থেকে এল বার্তাটি তার ঠিকানা উদ্ধারের চেষ্টা করছে মুম্বই পুলিশ। খোলা রাস্তায় বাবা সিদ্দিকির খুনে আগেই প্রশ্ন উঠেছিল মুম্বই পুলিশের পরিষেবা নিয়ে। তারপর থেকে বাবা পুত্র জিশান, সলমন খান, পাপ্পু যাদবের মত বিশিষ্ট জনের কাছে এই ধরনের হুকমি সুরক্ষা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মুম্বইইয়ের বান্দ্রা-পূর্ব এলাকাতে খুন হয়েছিলেন বাবা সিদ্দিকি। তিন জন আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। এর পর তদন্তে নেমে একে একে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। আরও কেই এই খুনের সঙ্গে যুক্ত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এরইমধ্যে বাবার মৃত্যুর পর, বাবার দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন জিশান। অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি তাঁকে তার প্রাক্তন কেন্দ্র বান্দ্রা-পূর্ব থেকেই আসন্ন বিধানসভা ভোটে দাঁড় করাচ্ছে। পূর্বে এই কেন্দ্র থেকেই কংগ্রেসের হয়ে লড়ে বিধায়ক হয়েছিলেন তিনি। মঙ্গলবার তাঁকেও খুনের হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা। এবার ফের সিদ্দিকি ঘনিষ্ঠ লমনকে হুঁশিয়ারি বার্তা দিল অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি