সময় কলকাতা ডেস্ক, ১২ নভেম্বর: বাংলাদেশের ঘটনার প্রতিবাদে কলকাতায় হবে মহামিছিল! তাতে রায় সায় দিল কলকাতা হাইকোর্ট। যদিও মিছিলের অনুমতি কিছু শর্তসাপেক্ষ। এই বিষয়ে সম্প্রতি উচ্চ আদালতে আবেদন জানিয়েছিল এক ট্রাস্ট। তাঁদের দাবি ছিল বাংলাদেশের অরাজকতা নিয়ে একটা প্রতিবাদী মিছিল গড়ে তোলা। এদিন বিকেলে সোয়া চারটে পর্যন্ত মিছিলের অনুমতি মিলেছে হাইকোর্টে। সূত্রের খবর এই মিছিলে উপস্থিত থাকছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও।

আরও পড়ুন: সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতার মনোনয়ন বাতিল করবে না হাইকোর্ট, যেতে হবে কমিশনে
আদালতের রায় অনুযায়ী, গোবর্ধন চ্যারিটেবল ট্রাস্টকে রানি রাসমণি অ্যাভিনিউ থেকে বেকবাগান পর্যন্ত মিছিল করা যাবে। তবে মিছিলে কোনওপ্রকারের বিশৃঙ্খলা, উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে ভিড় সরাতে লাঠি চার্জ করতে পারবে পুলিশ। এই মর্মে বিচারপতির বক্তব্য, “আমি ব্যক্তিগতভাবে মিছিলের বিরুদ্ধে।”
আরও পড়ুন: Shootout in Hooghly: ফের শুটআউট! এবার হুগলিতে, আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী
উল্লেখ্য, গত ৫ আগস্ট ব্যাপক গণ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। দেশে ছেড়ে তিনি আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন। তার পর থেকে বাংলাদেশে হামলার শিকার হন হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুরা। বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের খাঁড়া নেমে আসে। বহু হিন্দুমন্দির ধ্বংস করে দেওয়ার অভিযোগও ওঠে। সেই থেকেই জারি রয়েছে হিন্দুদের প্রতিবাদ। গত অক্টোবর মাসে চট্টগ্রামে বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সনাতন জাগরণ মঞ্চ। মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবিও রাখে তারা। নানা দেশেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?