স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ নভেম্বরঃ গত দুই দশকে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লিওনেল মেসি। পেশাদারী ফুটবল জীবনের সায়াহ্নে পৌঁছেও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। বিশ্বের যেই প্রান্তে তিনি মাঠে নামুন, গ্যালারিতে তাঁর জার্সি পরে হাজির হয়ে যান মেসিভক্তরা। কিন্তু নিজের মহাদেশেই মেসি ও আর্জেন্টিনার জার্সিকে নিষিদ্ধ করা হল।

বিশ্বকাপের বাছাই পর্বে নামছে আর্জেন্টিনা। শুক্রবার প্যারাগুয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে হবে মেসিদের। দীর্ঘদিন চোটের জন্য বাইরে থাকার পর, সম্প্রতি ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন করেছেন এলএমটেন। প্যারাগুয়ের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা প্রবল। আর মেসি ম্যাজিক দেখার জন্য ইতিমধ্যে প্রহর গুনছে সে দেশের ফুটবল প্রেমীরা। কিন্তু ম্যাচের আগে বিচিত্র নিষেধাজ্ঞা জারি করেছে প্যারাগুয়ের ফুটবল সংস্থা। জানা গিয়েছে, আর্জেন্টিনা ও মেসির জার্সি পরে কোনও সমর্থককে মাঠে খেলা দেখতে দেওয়া হবে না। তাঁদের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “আমরা প্রাথমিকভাবে সতর্ক করে দিয়েছি। গ্যালারিতে দেশের জার্সি ছাড়া অন্য কোনও দেশের জার্সি পরা যাবে না। অন্য দেশের জার্সি পরলে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।” তিনি আরও বলেন, ‘‘ সমর্থকদের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম রাখা যাবে না। সেই জার্সি পরে মাঠে প্রবেশের অনুমতি আমরা দেব না।’’
আরও পড়ুনঃ Mohammad Shami: বাইশ গজে প্রত্যাবর্তন করছেন শামি, কোথায় খেলতে দেখা যাবে ভারতের তারকা পেসারকে
ফুটবলকে ঘিরে দক্ষিণ আমেরিকার সমর্থকদের উন্মাদনা বরাবরই বেশি। জনপ্রিয় তারকারা মাঠে নামলে তো কোনও কথাই নেই। অনেক সময় গ্যালারিতে বিপক্ষ দলের সমর্থকদের সঙ্গে আয়োজক দলের সমর্থকদের ঝামেলা হয়। ঝামেলা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এই নিষেধাজ্ঞার কোনও কারণ প্যারাগুয়ে ফুটবল সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। অতীতেও ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের সময় ভিনিসিয়াস জুনিয়রের জার্সি নিষিদ্ধ করেছিল তারা। যদিও প্যারাগুয়ে ফুটবল সংস্থার এই আচারণে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। নেটদুনিয়ায় এই নিয়ে সরব হয়েছেন অনেকে। তাঁদের দাবি প্যারাগুয়েতেও মেসির অসংখ্য সমর্থক রয়েছে। যা মেনে নিতে পারছে না সে দেশের ফুটবল সংস্থা। অন্যদিকে, একাংশের সমর্থকের দাবি এই সিদ্ধান্তে আখেড়ে তাদের দেশের ফুটবলের জন্য ভাল বিজ্ঞাপণ নয়।


More Stories
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?
সিরিজের মাঝপথে পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই
ব্রাজিল ম্যাচের ভারতীয় দল ঘোষিত