Home » Lionel Messi: ভারতের মাঠে ষাট হাজার সমর্থকের সামনে খেলবেন লিওনেল মেসি

Lionel Messi: ভারতের মাঠে ষাট হাজার সমর্থকের সামনে খেলবেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ নভেম্বরঃ ভারতে আসছেন লিওনেল মেসি। ষাট হাজার দর্শকের সামনে ফুটবল পায়ে মাঠে নামবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই এ দেশের মাটিতে পা রাখবেন তিনি। শুধু একা মেসি নন, তাঁর সঙ্গে আসবে আর্জেন্টিনার বিশ্বজয়ী দলও। তবে এই প্রথম নয়। ২০১০ সালে ভারতে খেলে গিয়েছেন মেসি। সে বার কলকাতার যুবভারতীতে ম্যাচ খেলতে এসেছিল আর্জেন্টিনার জাতীয় দল। সেই দলে ছিলেন মেসি। তবে এ বার কলকাতায় নয়, কেরালায় আসতে চলেছেন ফুটবলের অন্যতম সেরা তারকা।

জানা গিয়েছে, কেরালা সরকারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা বা এএফএ-র। কেরালার ক্রীড়ামন্ত্রী আব্দুরহিমান জানিয়েছেন, “আর্জেন্টিনা ফুটবল সংস্থার কর্তাদের সঙ্গে কথাবার্তা ইতিবাচক। কয়েকদিন পর কেরলে আসবেন এএফএ-র কর্তারা। খেলার বিষয়ে তখন যাবতীয় কথাবার্তা পাকা হবে।” কোচির মাঠে একটি প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হবে। যেখানে দর্শকাসন প্রায় ষাট হাজারের বেশি। তাঁর বিশ্বাস এ দেশের ক্রীড়ামানচিত্র বদলে যেতে পারে মেসিদের ভারত সফর। শুধু তাই নয় আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কেরালায় অ্যাকাডেমিও চালু করার পরিকল্পনা রয়েছে সে রাজ্যের সরকারের। ফিফা কর্তারাও উপস্থিত থাকতে পারেন বলে সূত্রে খবর।

আরও পড়ুনঃ UEFA Nations Legaue: গিওকারেসের চার গোলে বড় জয় সুইডেনের, হাঙ্গেরির কাছে আটকে গেল জার্মানি

আরও পড়ুনঃ FIFA World Cup Qualifier: মার্টিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টনা, গারসেনের গোলে মান রক্ষা ব্রাজিলের

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসরা পেরেছেন ছবি দুটি থেকে ৫৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

দেশের ফুটবল জনপ্রিয় রাজ্যগুলির মধ্যে অন্যতম কেরালা। দক্ষিণ ভারতের এই রাজ্যে লিওনেল মেসির অসংখ্য সমর্থক রয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের পর উৎসবে মেতেছিলেন তাঁরা। তাই এই ম্যাচকে কেন্দ্র করে যে উন্মাদনা চরমে থাকবে সেকথা বলার অপেক্ষা রাখে না।

About Post Author