Home » ফের অগ্নিকাণ্ড শহরে! পুড়ে ছাই উল্টোডাঙার কৃষ্ণ পল্লী বসতি

ফের অগ্নিকাণ্ড শহরে! পুড়ে ছাই উল্টোডাঙার কৃষ্ণ পল্লী বসতি

সময় কলকাতা ডেস্ক, ২৪ নভেম্বর: ফের অগ্নিকাণ্ড শহরে। রবিবার সাতসকালে জ্বলে উঠল উল্টোডাঙার কৃষ্ণ পল্লী বসতি। রেললাইনের ধারের অবস্থিত ওই বসতিতে আগুন লাগায় পুড়ে ছাই ১০-১২টি ঝুপড়ি। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। আগুন নেভাতে নিকটবর্তী দমকল থেকে ঘটনাস্থলে এসেছে দমকলের ৬টি ইঞ্জিন। এখন আগুন নিয়ন্ত্রণে। অঙ্গিকাণ্ডে এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর আসেনি। কী থেকে আগুন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুনঃ Mohun Bagan: স্টুয়ার্টকে ছাড়াই জামশেদপুর অভিযানে নামছে মোহনবাগান, কী হবে মোহনবাগানের প্রথম একাদশ?

স্থানীয় সূত্রে খবর, সকাল ৭টা নাগাদ হঠাৎ আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। কালো ধোঁয়ায় ঢেকে গোটা এলাকা। ক্রমে আগুন ছড়িয়ে পড়ে। বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে ৬টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। দমকল ও স্থানীয়দের চেষ্টায় প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ দাদাগিরির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে! অভিযোগকারী পঞ্চায়েতের তৃণমূল সদস্য

সাম্প্রতিক সময়ে বার বার শহরের বুকে বিভিন্ন বসতিতে আগুন লাগায় প্রশ্ন উঠছে। এর আগে ইএম বাইপাসের ধারে কালিকাপুরে বসতিতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় চারটি ঝুপড়ি। বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে সেই আগুন আরও ছড়িয়ে পড়েছিল। দিন কয়েক আগে ভবানীপুরের বিজলি সিনেমা হলের পাশের ঝুপড়িতে আগুন ধরে যায়। সেই আতঙ্ক কাটতে না কাটতে ফের অগ্নিকাণ্ড। বছরের শুরুতে কলকাতায় একটি গরুর ফার্মে আগুন লাগার পুড়ে গিয়েছিল বেশকিছু অবলা। এর আগে শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা এড়াতে দ্রুত সর্তকতামূলক পদক্ষেপ নিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে তারপরেও বার বার অঙ্গিকাণ্ডে জেরবার জনজীবন। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।

About Post Author