Home » উরস উৎসবের জেরে ১২ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, তবে যান চলাচল হবে কোন পথে?

উরস উৎসবের জেরে ১২ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, তবে যান চলাচল হবে কোন পথে?

সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বর: টানা ১২ ঘন্টা বন্ধ থাকবে কলকাতা ও হাওড়াকে সংযোগকারী বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। পরিবহন দফতর সূত্রে খবর, উরস উৎসবের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ডিসেম্বরের ১ তারিখ সন্ধ্যা থেকে থেকে ২ তারিখ সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ফলে রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অন্য পথে যান চলাচল করবে। গত দু’দিন আগে একটি বিবৃতি দিয়ে একথা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের জেরে খুন যুবক! চার বছরের মাথায় চুঁচুড়ার নিম্ন আদালতে ফাঁসি ৭ অপরাধীর

উরস উৎসবের জেরে শুধু  বিদ্যাসাগর সেতু নয় যান চলাচল বন্ধ রাখা হবে কলকাতার আরও বেশকিছু রাস্তায়। কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্ট জর্জ গেট রোড ধরে দক্ষিণের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রাখা হবে। খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ থাকবে।

আরও পড়ুন: কেন্দ্রের ওয়াকফ বিলের বিরুদ্ধে আজ রাস্তায় নামছে তৃণমূল, রবিবারে বসবে ধরনা মঞ্চ

খিদিরপুর রোড ধরে পশ্চিমগামী গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না। সিজিআর রোড বরাবর পূর্বগামী গাড়িগুলোকে সত্য ডাক্তার রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। যানচলাচল বন্ধ থাকলেও উরস উৎসবে অংশ নেওয়ার জন্য পায়ে হেঁটে ওই রাস্তাগুলো ব্যবহার করতে পারবেন। গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ থাকায় ট্রাফিকের উপর চাপ পড়বে বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ সূত্রে খবর, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ যানচলাচল নিয়ন্ত্রণের জন্য মোতায়েন থাকবে।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসরা পেরেছেন ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

About Post Author