সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বর: আর জি কর ইস্যুতে বিতর্কিত মন্তব্য, তারপর থেকেই শরীরের অবনতি। অবশেষে প্রয়াত পঙ্কজ দত্ত। রাজ্য পুলিশের প্রাক্তন আইজি আজ পরলোক গমন করেছেন। এক মাসেরও বেশি সময় ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে। ২৩ অক্টোবর বারাণসীর সভায় সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। আজ বারাণসীর ট্রমা কেয়ার সেন্টারের রাজ্যের প্রাক্তন আইজি-র জীবনাবসান।

আরও পড়ুন: Mohun Bagan: লিগ শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে মোহনবাগান, চেন্নাইয়িন ম্যাচে দলে ফিরবেন স্টুয়ার্ট?
সম্প্রতি আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানকার অন্যতম বক্তা ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত। সেই মঞ্চ থেকেই এক চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন পঙ্কজ। তিনি বলেছিলেন, আরজি করের মত জায়গায় ধর্ষণ হলে, এমন হতেই পারে বলা যায় না। এই ঘটনা সোনাগাছিতে হলে নয় বলতাম হতেই পারে। ব্যাস, সেখানেই বাসা বাঁধে বিতর্ক। প্রাক্তন আইজির এই মন্তব্যের পরেই সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে ট্রোল, ও না না সমালোচনা মুলক মন্তব্য শুরু হয়। নেটিজেনরা প্ৰশ্ন তোলেন, তাহলে কি কর্মসূত্রে যাঁরা সোনাগাছিতে থাকেন তাঁদের সঙ্গে যা ইচ্ছা করা যায়? তাঁদেরকে কি এই মন্তব্যের দ্বারা অসম্মান করলেন না পঙ্কজ?
আরও পড়ুন: মাত্র ২০০ টাকার বিনিময়ে উপকূলের গোপন তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার গুজরাটের যুবক
এই মন্তব্যের জেরে পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয় কলকাতা পুলিশের কাছে। পঙ্কজকে নোটিস পাঠায় কলকাতা পুলিশ। থানাতেও হাজিরা দেন তিনি। রেকর্ড করা হয় জবানবন্দিও। এই টানাপোড়েনেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন আইজি। তাঁর সেই শারীরিক অবনমনের কারণ হিসেবে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে তীব্র ভর্ৎসনাও করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই থেকেই চিকিৎসাধীন ছিলেন পঙ্কজ দত্ত। তবে শেষ রক্ষা হল না। শনিবার মৃত্যু হয়েছে তাঁর।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা