সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বর: কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ এবং অপরাজিতা বিলের বিরুদ্ধের শনিবার পথে নামছে তৃণমূল। রাজ্য সরকারের অভিযোগ, বিজেপির ওয়াকফ (সংশোধনী) বিল মুসলিম সমাজের স্বার্থ বিরোধী। কার্যত এর বিরুদ্ধে তৃণমূলের সংখ্যালঘু সেলের ডাকে আজ রানি রাসমণি রোডে সমাবেশ করবে ঘাসফুল শিবির। এই আন্দোলনের প্রধান দুই বক্তা ওয়াকফ সংক্রান্ত সংসদের যৌথ কমিটির অন্যতম সদস্য সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপশি মঞ্চে উপস্থিত থাকার কথা তৃণমূলের একাধিক বিধায়ক ও সাংসদের।

আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের জেরে খুন যুবক! চার বছরের মাথায় চুঁচুড়ার নিম্ন আদালতে ফাঁসি ৭ অপরাধীর
সম্প্রতি সংসদে বিজেপি সরকার যে ওয়াকফ বিলের প্রস্তাব রেখেছে, তা আইনে পরিণত হওয়ার বিরুদ্ধে আজ তৃণমূলের এই আন্দোলন। এই বিল নিয়ে তৃণমূলের মূল দুটি অভিযোগ হল, প্রথমত, কেন্দ্রের এই বিলের ধাক্কায় ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় হস্তক্ষেপ বাড়বে। এবং দ্বিতীয়ত, মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্য ও ধর্মীয় অধিকার ক্ষতিগ্রস্ত হবে। এই অভিযোগের ভিত্তিতেই স্বর চড়িয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, “ওয়াকফ বোর্ড মুসলিম সমাজের সম্পত্তি সংরক্ষণ ও ধর্মীয় উন্নয়নের জন্য। কেন্দ্রীয় সরকার নয়া আইন দিয়ে সেই অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।
আরও পড়ুন: তবে কি ট্রামের পথ ধরেই অস্তাচলে যাবে হলুদ ট্যাক্সিও!
কেন্দ্রের এই সংশোধনী বিলের বিরোধিতা করে আগামী সোমবার বিধানসভায় প্রস্তাবও আনছে তৃণমূল। অন্যদিকে শাসকদলের রাজ্যসভার নেত্রী তথা রাজ্যের অর্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, নারী ও শিশুদের যৌন নির্যাতন বন্ধে রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে কেন্দ্রীয় সরকারকে দ্রুত আইনি রূপ দিতে হবে। এবং ওয়াকফ বিল রদ করতে হবে। এই দুই দাবি নিয়ে রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস মিছিল করবে। পাশাপাশি আগামী রবিবার সমস্ত ব্লকেই একই ইস্যুতে বসবে ধরনা মঞ্চ।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি