Home » Ayan Sil: ইডির মামলা থেকে জামিন শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের, তবে জেলমুক্তি হবে না এখনই

Ayan Sil: ইডির মামলা থেকে জামিন শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের, তবে জেলমুক্তি হবে না এখনই

সময় কলকাতা ডেস্ক, ২ ডিসেম্বর: কুন্তল পার্থর পর এবার শর্টসাপেক্ষ জামিন পেলেন অয়ন শীলও। সোমবার ইডির মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন তিনি। তবে মানতে হবে একাধিক শর্ত। জমা রাখতে হবে পাসপোর্ট। ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলা ‘গদের উপর বিষফোঁড়া’ এখনই হবে না জেলমুক্তি।

আরও পড়ুনঃ বিধানসভায় মুখমুখি মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, বোসকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন মমতা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই ও ইডি। এই মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়রা আগেই জামিন পেয়েছেন। একই মামলায় তদন্তে নেমে ২০২৩ সালের ২০ মার্চ ইডি গ্রেপ্তার করে অয়ন শীলকে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায়ও তাঁর যুক্ত থাকার খবর পপেয়েছিল ইডি। গ্রেফতারির পর তাঁকে জেরা করে একাধিক তথ্য পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর কাছে পাওয়া গিয়েছিল প্রায় একশো কোটি টাকার সম্পত্তি। এদিকে একাধিকবার জামিনের আর্জি জানান অয়ন। কিন্তু বারবার তা খারিজ হয়ে যায়। সোমবার অবশেষে ইডির মামলায় জামিন পেলেন অয়ন শীল।

আরও পড়ুনঃ আলুর ব্যবসায়ীদের ধর্মঘট রুখতে সরব রাজ্য, নিতে পারে চূড়ান্ত পদক্ষেপ!

এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। একাধিক শর্তও মানতে হবে অয়ন শীলকে। জমা রাখতে হবে পাসপোর্ট। বদল করা যাবে না মোবাইল নম্বর। তদন্তে সহযোগিতা করতে হবে। উল্লেখ্য, ইডির মামলায় জামিন মিললেও এখনও সিবিআইয়ের মামলায় জামিন মেলেনি। ফলে, আপাতত জেলেই থাকতে হবে অয়ন শীলকে।

About Post Author