সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বর: বেশ কয়েক বছর চলার পর ভেঙে যায় প্রেমের সম্পর্ক। বিচ্ছেদের হতেই অন্য পুরুষকে বিয়ে করে নিয়েছিলেন তরুণী। অভিযোগ সেই রাগেই প্রাক্তন প্রেমিকা ও তাঁর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করেন যুবক। আহত দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ডাক্তাররা তাঁদের কলকাতার হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানেই চিকিৎসা চলছে দম্পতির। এদিকে অভিযুক্ত প্রাক্তন প্রেমিক পলাতক।

স্থানীয় সূত্রে খবর, মাস কয়েক আগে বনগাঁর শুভজিৎ ঘোষের সঙ্গে বিয়ে হয় নদিয়ার পানিনালার বাসিন্দা অদিতি মণ্ডলের। বিয়ের আগে অদিতির সঙ্গে এলাকার যুবক তাপস প্রামাণিকের প্রেমের সম্পর্ক ছিল একথাও শিকার করেছেন অনেকেই। যদিও না না অশান্তির কারণে বিচ্ছেদ হয় দু’জনের। তার পরই অদিতি এবং শুভজিতের বিয়ে হয়। অভিযোগ, তাঁদের বিয়ের পর থেকেই প্রাক্তন প্রেমিকার উপর প্রতিশোধ নেওয়ার ছক কষছিলেন তাপস। দিন কয়েক আগে স্বামীর সঙ্গে পানিনালাতে বাপের বাড়ি আসেন অদিতি। সোমবার রাতে ওই দম্পতি স্থানীয় এক মেলায় ঘুরতে যান। সুযোগ বুঝে সেখানেই দু’জনকে মারার চেষ্টা চালান তিনি। লক্ষ্যে সম্পূর্ণ সফল না হলেও প্রাক্তন প্রেমিকা ও তাঁর স্বামীকে গুরুতরভাবে আহত করেছেন তাপস।
ঘটনার পর থেকেই এলাকায় কোনও দেখা মিলছে না অভিযুক্তের। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার সঞ্জয় কুমার জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা