Home » রাজ্যসভার সাংসদ অভিষেক সিংভির আসনে নোটের বান্ডিল! তদন্তের নির্দেশ চেয়ারম্যান ধনকড়ের

রাজ্যসভার সাংসদ অভিষেক সিংভির আসনে নোটের বান্ডিল! তদন্তের নির্দেশ চেয়ারম্যান ধনকড়ের

সময় কলকাতা ডেস্ক, ৬ ডিসেম্বর: কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির আসন থেকে মিলল ৫০০ টাকার নোটের বাণ্ডিল! শুক্রবার এই বিষয়টি প্রকাশ্যে আসে। তার পরেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত হবে। তবে রাজ্যসভার আসনে টাকা উদ্ধারের তদন্ত শেষ হওয়ার আগেই কেন সংশ্লিষ্ট সাংসদের নাম প্রকাশ করা হল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

আরও পড়ুনঃ Fifa World Cup: ক্লাব বিশ্বকাপে নেইমার-এমবাপ্পে দ্বৈরথ, কেমন হল গ্রুপ বিন্যাস?

রাজ্যসভায় উদ্ধার হয়েছে টাকার বান্ডিল। কোথায়? কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির সিটের নীচ থেকে। খবর প্রকাশ্যে আসতেই তুমুল হইচই পড়ে যায় কক্ষে। জানা গিয়েছে, শুক্রবার রাজ্যসভায় অধিবেশন শুরুর পরই চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, প্রতিদিনই অধিবেশন শেষের পর রুটিন অ্যান্টি সাবোটাজ চেক হয়, তখন ২২২ নম্বর সিটের নীচ থেকে নোটের বান্ডিল উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সেই টাকা বাজেয়াপ্তও করা হয়। তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান। তবে রাজ্যসভার আসনে টাকা উদ্ধারের তদন্ত শেষ হওয়ার আগেই কেন সংশ্লিষ্ট সাংসদের নাম প্রকাশ করা হল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। বিজেপি অবশ্য সুযোগের সদ্ব্যবহার করতে ভোলেনি। সঙ্গে সঙ্গে তদন্তের দাবি জানিয়ে সুর চড়িয়েছে তাঁরা। তদন্ত প্রভাবিত করতে চাইছে বিরোধীরা, পাল্টা দাবি জে পি নাড্ডার।

আরও পড়ুনঃ “ইউনুসের সম্মান কেড়ে নিন”, নোবেল কমিটিকে চিঠি বিজেপি সাংসদের

অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের হয়েও প্রচুর মামলা লড়েছেন। গত মেয়াদে তৃণমূলের সমর্থন নিয়ে সাংসদ হয়েছিলেন। এমনিতে তাঁর সম্পত্তির পরিমাণ বিপুল। অভিষেক কয়েক মাস আগে জানিয়েছিলেন, ২০০৬ সালে তাঁর মোট সম্পত্তি ছিল প্রায় ৭৮ কোটি টাকা, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২১ কোটি টাকায়। গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ তথা বিখ্যাত আইনজীবী সিংভি। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৭ নাগাদ রাজ্যসভায় গিয়েছিলেন। মিনিট তিনেকের মধ্যেই মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। তার পর অন্তত আধঘণ্টা তিনি ছিলেন সংসদের ক্যান্টিনে। গোটা সময়ে তাঁর কাছে কেবল একটি ৫০০ টাকার নোট ছিল। দুপুর দেড়টা নাগাদ তিনি সংসদ চত্বর থেকে বেরিয়ে যান। এদিন টাকা উদ্ধারের ঘটনা নিয়ে হইচই হতে অভিষেক সাংবাদিকদের বলেন, আইনি পদ্ধতিতে গোটা ঘটনার তদন্ত হবে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিংভি। এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সকলের।

About Post Author