Home » Arjun Singh: বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই “ঘরে ঘরে অস্ত্র রাখুন”, সনাতনী হিন্দুদের গেরুয়া শিবিরে ডাক অর্জুনের

Arjun Singh: বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই “ঘরে ঘরে অস্ত্র রাখুন”, সনাতনী হিন্দুদের গেরুয়া শিবিরে ডাক অর্জুনের

সময় কলকাতা ডেস্ক, ৮ ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মৌলবাদীদের অত্যাচার নিয়ে সরব অর্জুন সিং। প্রাণভয়ে প্রতি মুহূর্ত কাটাচ্ছেন সে দেশের হিন্দুরা। নিরাপত্তার খোঁজে এপারে পাড়ি দিতে মুখিয়ে তাঁদের অনেকেই। এই মুহূর্তে হিন্দুদের সুরক্ষা একেবারেই তলানিতে বাংলাদেশে। বাংলদেশের এই পরস্থিতির সঙ্গে তুলনা টেনে পশ্চিমবঙ্গেও হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান ভাটপাড়ার ‘বাহুবলী’ বিজেপি নেতা অর্জুন সিং। রবিবার বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে তাঁর পরামর্শ, ”নিজেরা বাঁচতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন।”

আরও পড়ুনঃ কোন মন্ত্রবলে হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ইস্টবেঙ্গলকে পথ দেখাচ্ছেন অস্কার ব্রুজো?

বাংলাদেশের প্রসঙ্গে অর্জুনের স্পষ্ট বার্তা সনাতনী হিন্দুদের পশ্চিমবঙ্গেও এক ছাতার তলায় আসতে হবে। তাঁর কথায়, যে ছাতা হল গেরুয়া শিবির। রবিবার জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরের ঝাউতলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ”দেখছেন তো বাংলাদেশে হিন্দুদের উপর কী চলছে। ওখানে প্রাক্তন সেনকর্তা হুঙ্কার দিচ্ছেন, চারদিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন বলে। কলকাতার রাজপথ ইতিমধ্যেই জেহাদিরা দখল করে নিয়েছে। জামাতিরা সব এখানে বসে আছে। এখানে দুর্গাপুজো, কালীপুজো করতে বাধা দেওয়া হয়। জেহাদিদের রুখতে সনাতনীদের একজোট হতে হবে। আর তার জন্য, আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা বিজেপির সদস্যতা নিন। বিজেপিই একমাত্র হিন্দুদের রক্ষা করতে পারে।” এর পর তাঁর আরও পরামর্শ, ”নিজেদের বাঁচাতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন।”

আরও পড়ুনঃ সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ

বঙ্গের বিজেপি নেতৃত্ব শুরুর দিন থেকেই বাংলদেশে নিয়ে অকপট। শুভেন্দু, সুকান্ত থেকে শুরু করে এখন অর্জুন সিং চিন্ময় প্রভুর গ্রেফতার থেকে শুরু করে আবার পড়শী দেশে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার নিয়ে বিস্ফোরক গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতন হিন্দু সমাজের বিক্ষোভ, সীমান্ত অবরোধ হয়েছে। রবিবার গোটা রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল রয়েছে সনাতন হিন্দু সমাজের। এদিকে, বিজেপি নেতারাও সদস্য সংগ্রহ অভিযানের নামে বাংলাদেশ ইস্যুর প্রতিবাদও চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই চাঞ্চল্যকর মন্তব্য অর্জুনের।

About Post Author