Home » Aam Admi Party: আম আদমি পার্টির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, চমক সিসোদিয়া ও ওঝা

Aam Admi Party: আম আদমি পার্টির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, চমক সিসোদিয়া ও ওঝা

সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বরঃ দিল্লি বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সোমবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল সে রাজ্যের শাসক দল আম আদমি পার্টি। মোট ২০ জন প্রার্থীর নাম দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকায় রয়েছে বেশ কয়েকটি চমক। প্রার্থী করা হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমোর ঘনিষ্ঠ মনীশ সিসোদিয়াকে। সদ্য আম আদমী পার্টিতে যোগ দেওয়া শিক্ষক অবধ ওঝাকেও দেখা যাবে ভোটর ময়দানে। তবে টিকিট পেলেন না গত বারে নির্বাচিত ১৩ জন বিধায়ক।  

 দিল্লির বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি। সোমবার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছে ২০ জনের নাম। যার মধ্যে উল্লেখযোগ্য আবগারি দুর্নীতি মামলায় সদ্য জেলমুক্ত মণীশ সিসোদিয়া। তাঁকে জঙ্গপুরা আসন থেকে প্রার্থী করা হয়েছে। তবে ২০ জনের এই তালিকা থেকে বাদ পড়েছেন গত বারের ১৩ জন বিধায়ক। আগামী বছরের গোড়াতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। কেন্দ্রশাসিত রাজ্য হলেও রাজধানী বলে কথা! তাই আলাদা করে গুরুত্ব দিয়ে এই নির্বাচনকে দেখছে সব পার্টিই। ইতিমধ্যে ৭০ আসনের জন্য প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছে। গত ২২ নভেম্বর প্রথম দফার  প্রার্থীতালিকা নাম প্রকাশ করেছিল সে রাজ্যের বর্তমান শাসক দল আম আদমি পার্টি। মোট ১১ কেন্দ্রে কারা প্রার্থী হবেন, জানিয়ে দেওয়া হয়েছিল দলের তরফ থেকে। পাশাপাশি পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে আপের মুখ্যমন্ত্রীর মুখ দলের সুপ্রিমো ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শেষ পাঁচ বছরে বারবার বিতর্কে জড়িয়েছে আম আদমি পার্টি। আবগারী মামলায় জেলে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী। যা দেশের ইতিহাসে নজিরবিহীন। তবে দুজনেই জামিনে বাইরে রয়েছে। তবে তারপরেও নির্বাচন নিয়ে উৎসাহে খামতি নেই আপের। নিজেদের সময়কালে করা উন্নয়ন নিয়ে মানুষের দরবারে ভোট চাইতে বেরিয়ে পড়েছে তারা। দ্বিতীয় দফার তালিকায় একাধিক নতুন মুখকে দেখা গিয়েছে। উল্লেখযোগ্য নাম অবধ ওঝা। পাটপরগঞ্জ থেকে সিভিল সার্ভিস পরীক্ষার ইতিহাসের এই শিক্ষককে প্রার্থী করে চমক দিয়ে ‘ঝাড়ু’ শিবির। এছাড়াও নরেলা থেকে প্রার্থী করা হয়েছে দীনেশ ভরদ্বাজকে। তিমারপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সরেন্দর পাল সিং বিট্টু। টিকিট পেয়েছেন অঞ্জনা পারচা, প্রেম কুমার চৌহান ও যোগিন্দর সোলাঙ্কিও।

আরও পড়ুনঃ Mamata Banerjee: “ভাববেন না আমরা বসে ললিপপ খাব…” বাংলা দখল নিয়ে রুজভিকে হুঁশিয়ারি মমতার

তবে নানা জল্পনা থাকলেও প্রার্থী করা হয়েছে মনীশ সিসোদিয়াকেও। জঙ্গপুরা কেন্দ্র থেকে লড়বেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। আবগারী দুর্নীতি মামলায় জেলে যাওয়ার পর তাঁর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু তাঁর প্রতি আস্থা রেখেছেন আপ সুপ্রিমো। যদিও সেই আস্থা তিনি দেখাননি গতবারে নির্বাচিত ১৬ জন বিধায়কের উপর। বিদায়ী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেকার নাম এখনও তালিকায় নেই। তবে এখনও বাকি রয়েছে প্রার্থী তালিকা প্রকাশের। বাকি ৩৯  জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে খুব দ্রুত বলে আপ সূত্রে খবর।

About Post Author