Home » ভরদুপুরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা বি টি রোডে, আশঙ্কাজনক অবস্থায় ১৮ জন কনস্টেবল

ভরদুপুরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা বি টি রোডে, আশঙ্কাজনক অবস্থায় ১৮ জন কনস্টেবল

সময় কলকাতা ডেস্ক, ১০ ডিসেম্বর: ভরদুপুরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ব্যস্ততম বি টি রোডে। আগরপাড়া সংলগ্ন এলাকায় মঙ্গলবার স্কুল বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা পুলিশের গাড়ির। ঘটনায় গুরুতর আহত অন্তত ১৮ কনস্টেবল। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল বাসে কোনও পড়ুয়া ছিল না, তাই কোনও ছাত্র-ছাত্রী আহত হয়নি। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তায় যানজট সৃষ্টি হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

আরও পড়ুন: FIFPRO WORLD XI: বর্ষসেরা বিশ্ব একাদশে সিটি ও মাদ্রিদের ফুটবলারদের প্রাধান্য, বাদ মেসি-রোনাল্ডো

আরও পড়ুন: নয়া প্রধান বিচারপতির বেঞ্চে আজ আরজি করের সুপ্রিম শুনানি, নতুন কোনও মোড় নেবে মামলা?

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বারাকপুর বিএসএফ ক্যাম্প থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল কলকাতা পুলিশের গাড়ি। আগরপাড়া তেঁতুলতলা মোড়ের কাছে একটি স্কুলের গাড়ি পুলিশের গাড়িটিতে ধাক্কা মারে। দুটি গাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, আগরপাড়ার কাছে কলকাতামুখী বি টি রোডে সিগন্যালে দাঁড়িয়েছিল পুলিশের গাড়িটি। সেই সময় পিছন থেকে এসে ধাক্কা মারে স্কুলের গাড়িটি। কিন্তু কী কারণে ধাক্কা মারল গাড়িটি, তা খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফের গাড়িতে দুজন মহিলা-সহ ৪২ জন কনস্টেবল ছিলেন। তার মধ্যে ১৮ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন। আহতদের কামারহাটি সাগর দত্ত হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

About Post Author