Home » বাংলায় বসেই ভূস্বর্গে হামলার ছক? ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি

বাংলায় বসেই ভূস্বর্গে হামলার ছক? ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি

সময় কলকাতা ডেস্ক, ২২ ডিসেম্বর: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি। জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য এই জাভেদ। ক্যানিং হাসপাতাল মোড়ে এক আত্মীয়ের বাড়িতে ঘাপটি মেরে বসেছিলেন তিনি। তাঁকে সেখান থেকেই আজ গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ তাঁকে আলিপুর আদালতে হাজির করানো হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে জঙ্গিদের নিশানায় পশ্চিমবঙ্গ! টার্গেট ভারতের চিকেন নেক 

পুলিশ সূত্রে খবর, কাশ্মীরের শ্রীনগরে তানপুরাতে থাকেন জাভেদ। ক্যানিংয়ে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি। সেখান থেকেই শনিবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। কেন ক্যানিংয়ে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। কোন সূত্রে তাঁকে ধরা হয়েছে, তা নিয়ে এখনও মুখ খোলেনি কলকাতা পুলিশ।

আরও পড়ুন: সেজে উঠেছে শান্তিনিকেতন! আজ থেকে শুরু পৌষ মেলা, বন্দিদের নাচই বিশেষ আকর্ষণ

স্থানীয় সূত্রে খবর, ক্যানিংয়ে যার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন জাভেদ, তিনি সম্পর্কে তাঁর শ্যালক। পেশায় যিনি ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর স্ত্রী বলেন, ‘‘জাভেদ আমার ননদের স্বামী হন। যে দিন তিনি এসেছিলেন আমাদের বাড়িতে, সে দিনই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’’ ধৃতের জঙ্গিযোগ নিয়ে প্রশ্ন করা হলে ওই মহিলা বলেন, ‘‘আমার ননদের সঙ্গে ২৫ বছর আগে বিয়ে হয়েছে জাভেদের। ও কী করে, কিছুই জানি না। পুলিশও জিজ্ঞেস করেছে একই প্রশ্ন। আমরা জানিয়েছি যে জাভেদ আমাদের আত্মীয়। এখানে আসতে চেয়েছিলেন। আমরা বলেছি, এসো। এর থেকে বেশি কিছু জানি না।’’

About Post Author