Home » মধ্যপ্রদেশে ১৬ ঘণ্টা যুদ্ধ শেষে কুয়োয় আটকে পড়া নাবালকের মৃত্যু, ছয় দিন পেরিয়ে গেল উদ্ধার হলো না চেতনা

মধ্যপ্রদেশে ১৬ ঘণ্টা যুদ্ধ শেষে কুয়োয় আটকে পড়া নাবালকের মৃত্যু, ছয় দিন পেরিয়ে গেল উদ্ধার হলো না চেতনা

সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বরঃ রাজস্থানে প্রায় এক সপ্তাহ আগে ৭০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় তিন বছরের চেতনা। ৭ দিন ধরে তাকে উদ্ধারের চেষ্টা চলছে। হাত লাগিয়েছে সেনা বাহিনীও। তার জন্য প্রার্থনায় গোটা দেশ। এই ঘটনার সমাধান হওয়ার আগেই ঘুড়ি ওড়াতে গিয়ে শনিবার মধ্যপ্রদেশের গুনায় কুয়োতে পড়ে যায় সুমিত। সন্ধে ৬টা থেকে তাকে উদ্ধারের চেষ্টা শুরু হয়।

আরও পড়ুনঃ MANOJ KUMAR VERMA: বছর শেষে নতুন বছর উদযাপন! সাড়ে ৪ হাজারের বেশি পুলিশ মোতায়েন শহরজুড়ে, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা

শনিবার দুপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে ৩৯ ফুট কুয়োয় পড়ে যায় বছর ১০-এর সুমিত মীনা। ১৬ ঘণ্টার চেষ্টায় তাকে কুয়ো থেকে বের করে আনা সম্ভব হলেও শেষ রক্ষা হল না। মৃত্যু হল নাবালকের। শোকস্তব্ধ উদ্ধারকারীরা। ঘটনাস্থলে শনিবার থেকেই উপস্থিত ছিলেন চিকিৎসকরা। সুমিতকে বের করে আনার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ Berhampore Shootout: বহরমপুরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে রক্ষা! তদন্ত শুরু পুলিশের

এবিষয়ে গুনার কালেক্টর সত্যেন্দ্র সিং বলেন, ‘বাচ্চাটিকে নিরাপদ রাখতে কুয়োতেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল। চেষ্টা করা হয়েছিল সবরকম।’ কুয়োয় যাতে অক্সিজেনের অভাব না হয়, তার জন্য ওই কুয়োর পাশে একটি ৪০ ফুট গর্ত খুঁড়ে অক্সিজেন দেওয়া শুরু হয়। উদ্ধারকাজে হাত লাগায় এনডিআরএফ ও এসডিআরএফ। রাতভর কাজ চলে। রবিবার সকাল ৯.৩০টা নাগাদ তাকে কুয়ো থেকে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ Bus Accident in Sikkim: সিকিমে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, কলকাতার একই পরিবারের দুজনের মৃত্যু!

এদিকে উত্তর প্রদেশের এই ঘটনার খবর ছড়াতেই রাজস্থানের তিন বছরের শিশুকে নিয়ে বাড়ছে উদ্বেগ। তাকে বের করে আনার লড়াই চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। একাধিক বাধার সম্মুখীন হয়েও হাল ছাড়েনি উদ্ধারকারীরা। প্রার্থনায় দেশবাসী।

About Post Author