সময় কলকাতা ডেস্ক:- পাসপোর্ট জালিয়াতির ঘটনায় তোলপাড় বাংলা। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন একাধিক ব্যক্তি। এবার পুলিশের নজরে পাসপোর্ট অফিসের ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারদের একাংশ। ৫ পাসপোর্ট অফিসে চিঠি পাঠালো লালবাজার।
উল্লেখ্য, রুবি হসপিটাল সংলগ্ন আনন্দপুর এর মতো যে পাঁচটি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে। যে পাসপোর্ট সেবা কেন্দ্রে আবেদনকারীর নথি জমা পড়ার পর সেখানে তা যাচাই করেন সংশ্লিষ্ট আধিকারিকরা। রি-ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয় নথি। পরে তা রিজিওনাল পাসপোর্ট অফিস চেক করার পর পুলিশ ভেরিফিকেশনে পাঠানো হয়।
বাংলাদেশ অশান্ত হতেই বেড়েছে অনুপ্রবেশের আতঙ্ক। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে পাসপোর্ট জালিয়াতি চক্রের রমরমা। একজনকে গ্রেপ্তার করতেই হদিশ মিলেছে একাধিক অভিযুক্তের। রহস্যভেদে মরিয়া পুলিশ। তদন্তকারীদের ধারণা, এই জালিয়াতির নেপথ্যে থাকতে পারেন পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারদের একাংশ। সেই কারণেই, চিঠি দেওয়া হয়েছে রাজ্যের পাঁচ পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং অফিসার ও গ্রান্টিং অফিসারদের নামের তালিকা চেয়ে। তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই খবর। জানা গিয়েছে, অনলাইনে আবেদনের সময় ১৫০০ টাকা দিতে হয় আবেদনকারীদের, যে অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে তার নম্বর-সহ বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন