সময় কলকাতা, জয়ন্ত দাস, বীরভূম:- একসময় ঘরগুলি ছিল ডাক্তারদের থাকার ঘর, কিন্তু বর্তমানে সেই ঘর এখন বোমার মজুত ভান্ডার। ভাবতেও অবাক লাগে? অথচ এটাই এখন সত্যি। রাজ্যে অত্যন্ত গ্রামাঞ্চলে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের হতশ্রী চেহারা। অত্যন্ত গ্রামাঞ্চলের স্বাস্থ্য কেন্দ্রগুলো ঘুরে দেখলে দেখা যাবে অধিকাংশ জায়গায় ডাক্তারদের থাকার কোয়ার্টারে ভগ্নদশা অবস্থায় পড়ে আছে। ফলে সেই সমস্ত জায়গায় গুজিয়ে উঠে দুষ্কৃতীদের আখড়া। রাজ্যের রাজনীতির আঙিনায় বীরভূমের কদর বরাবরই ছিল। সেই বীরভূমে একের পর এক বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা। প্রশ্ন উঠছে আইন-শৃঙ্খলা নিয়ে। বীরভূমে আবার উদ্ধার তাজা বোমা।

নিরাময়ের টিবি হাসপাতালের একটি পরিত্যক্ত কোয়ার্টারে চৌবাচ্চা থেকে নাইলনের থলিতে রাখা ২৫ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। এর আগেও বীরভূমের একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। বুধবার উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের টিমকে। যে কোয়ার্টারে থেকে এই ২৫ টি বোমা উদ্ধার করা হয়েছে একদা সেই কোয়ার্টারে থাকতো টিবি হাসপাতালের চিকিৎসকেরা। কালের যাঁতাকলে পড়ে এই টিবি হাসপাতাল দীর্ঘদিন ধরেই বন্ধ। ফলে বন্ধ কোয়ার্টারে যেমন ধীরে ধীরে আগাছা জন্মেছে তেমনি জন্মেছে দুষ্কৃতীদের আখড়া। তবে এই বোমা গুলো কারা এখানে মজুত করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।



More Stories
নিরানন্দ আনন্দপুরে মিলল ৮ ঝলসানো দেহ, নিখোঁজ ২৫
গোলায় উঠবে না ধান, জমিতে আগুন ধরিয়ে দিলেন চাষীরা
রাজনীতির গন্ডি ছাড়িয়ে মন ছুঁলেন রাজনৈতিক নেত্রী স্নোমিতা বেসরা কালান্দি, কী এমন করলেন তিনি?