Home » ওয়াকফ বিল ম্যানেজ করতে ব্যস্ত কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু

ওয়াকফ বিল ম্যানেজ করতে ব্যস্ত কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু

সময় কলকাতা ডেস্ক:- ওয়াকফ বিল ভারতীয় সংসদের এক জ্বলন্ত সমস্যায় রূপান্তরিত হয়েছে। বহু তর্ক-বিতর্কের পর গতকাল লোকসভায় পাস হয়েছে ওয়াকফ সংশোধন বিল। তখন বাজে রাত ২ টো।

তবে, রাজ্যসভায় ওয়াকফ বিল পাস করানো হল আসল খেলা। সেই নিয়েই ব্যস্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিরন রিজিজু। তবে, লোকসভার তুলনায় রাজ্যসভায় এনডিএ জোটের সংখ্যা গরিষ্ঠতা কম হওয়াটা হল মূল সমস্যা।

নির্বিঘ্নে যাতে রাজ্যসভাতেও বিলটি পাস হতে পারে তার জন্যই শাসক দল তথা রিজিজু বারংবার বিরোধীদের সহযোগিতা চেয়ে চলেছেন।

রিজিজু বলেন, এই বিলে মুসলমানদের ধর্মীয় চর্চায় আঘাত করবে এরকম কোন ব্যাপার নেই। বরং ওয়াকফ সম্পত্তির যাতে সুষ্ঠু বন্দোবস্ত হয় সেই উদ্দেশ্যেই এই বিল সংশোধনের প্রস্তাব আনা হয়েছে।

অন্যদিকে অমিত শাহ, রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেছেন, যে রাহুল ওয়াকফ বিল সম্পর্কে ভ্রান্ত ধারণা প্রচার করছেন।

বলাবাহুল্য, রাজ্যসভাতেও ওয়াকফ বিলকে কেন্দ্র করে উত্তাপ ক্রমশ বেড়ে চলেছে।

About Post Author